সর্বশেষ :
মিতসুবিশির নতুন ‘ইক্লিপস স্পোর্টব্যাক ইভি’ তোরা যে যা বলিস ভাই, আমার সোনার খনি চাই আগামী ৫০ বছরের হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান বিবিসির প্রতিবেদন: যেভাবে চলছে আফগানিস্তান মস্তিস্কখেকো অ্যামিবার সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৮ বছরের শিশুর মৃত্যু ষাটোর্ধ্ব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধের সিদ্ধান্ত ওমানের আন্দোলনকারীদের সঙ্গে একমত মুখ্যমন্ত্রী বিজয়, পারান্দুর বিমানবন্দর প্রকল্প বাতিল আবার কেন বিশ্বজুড়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির জয়জয়কার? কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য? ইরানের নিশানায় ট্রাম্পের ছেলে? ১ কোটি ডলার পুরষ্কার ঘোষণা

ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৫, | ০১:১৫:০৬ |

ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। এতে পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন ইব্রাহিম জাদরান। ডান কাঁধের ‘স্ট্রেস ফ্র্যাকচার’ থেকে সেরে ওঠার পর জাতীয় দলে ফিরছেন ফাস্ট বোলার নবীন-উল-হক। এই চোটের কারণেই তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন।

অভিজ্ঞতা ও বৈচিত্র্যময় দক্ষতার সমন্বয়ে গঠিত পেস আক্রমণে তিনি এখন ফজলহক ফারুকি, আবদুল্লাহ আহমদজাই এবং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের সঙ্গী হচ্ছেন। ভারতের বিপক্ষে শক্তিশালী পারফরম্যান্সের রেকর্ড থাকা অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব দলে ফিরছেন। এই ক্রিকেটার দলের মিডল-অর্ডারে পাশাপাশি বোলিংয়েও বাড়তি একটি বিকল্প হিসেবে ভূমিকা রাখবেন।

ঘরোয়া ক্রিকেট ও ‘শপাগিজা ক্রিকেট লিগ’-এ দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন নূর রহমান। দলের স্পিন বিভাগে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নূর আহমেদ, মুজিব উর রহমান ও নাঙ্গিয়াল খারোটি। পাশাপাশি অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী দলের লাইন-আপে বাড়তি অভিজ্ঞতা ও ভারসাম্য যোগ করেছেন।

দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান বলেন, আফগানিস্তান ক্রিকেট বোর্ড সবসময়ই সব গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার জন্য একটি ভারসাম্যপূর্ণ ও পূর্ণাঙ্গ প্রস্তুতিসম্পন্ন দল গঠনের সর্বাত্মক চেষ্টা করেছে। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের ক্ষেত্রেও আমরা একই নীতি অনুসরণ করেছি। আমি আশা করি দল এই ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবে।

উল্লেখ্য, নয়াদিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৩ সেপ্টেম্বর প্রথম, ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ১৭ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্কোয়াড:

ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নূর রহমান (উইকেটরক্ষক), সিদ্দিকুল্লাহ আতাল, দারবিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আবদুল্লাহ আহমদজাই ও নবীন-উল-হক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..