সর্বশেষ :

তিন মাসের মধ্যেই কানাডার কোচের পদ ছাড়লেন মন্টি দেশাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২১, | ০২:০৩:৫১ |

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যেই কানাডা পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মন্টি দেশাই। দায়িত্ব পালনকালে দেশাই ঘরের মাঠে এবং স্কটল্যান্ডে অনুষ্ঠিত দুটি ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২’ ত্রিদেশীয় সিরিজের তদারকি করেছিলেন।

তবে টুর্নামেন্টে তাদের আরও চারটি ম্যাচ বাকি থাকতে কানাডা শীর্ষ চারটি স্থানের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে। ফলে দলটি আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফ-এ খেলার ঝুঁকিতে পড়তে হচ্ছে। এর মধ্যে দিয়ে আগামী বছরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের মূল বাছাইপর্বের চারটি স্থান নির্ধারণ করবে।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে দেশাই বলেন, এটি ছিল একটি সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ অধ্যায়। প্রতিটি পরিবেশই আপনাকে নতুন কিছু শেখায়। এই অভিজ্ঞতা আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। সময়, আস্থা, প্রস্তুতি, সুদৃঢ় সম্পর্ক এবং সম্মিলিত দায়বদ্ধতার মাধ্যমেই দীর্ঘস্থায়ী পারফরম্যান্স গড়ে ওঠে।  খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং যারা এই যাত্রায় সঙ্গী ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।

কোচিংয়ে দেশাইয়ের ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান এবং নেপালের দলের সঙ্গে কাজ করার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এ নেপালের বিস্ময়কর পারফরম্যান্স এবং যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের অভিযানের সময়ও তিনি দলটির সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে দেশাইয়ের সরে দাঁড়ারোর পর এই শূন্য পদের জন্য ২৮ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করছে কানাডা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..