সর্বশেষ :
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি হিসেবে শেষ ভোট, মির্জা ফখরুলকে করতালি দিয়ে অভিনন্দন ভোট দিয়ে বিরোধী দলের এমপিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় মির্জা ফখরুলের যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে: সিইসি রাষ্ট্রপতি নির্বাচনে কেন ভোট দিতে পারবেন না কর্নেল অলি ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী মফিজুলের মরদেহ বেপরোয়া বাইক ও হাইড্রোলিক হর্নের তাণ্ডব : স্তব্ধ জনজীবন, বাড়ছে দুর্ঘটনা মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

জুলাই সনদ বাস্তবায়নে সব দল অঙ্গীকারবদ্ধ : তথ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ১৪:৩৩:৪৩ |

সব দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সব দল মিলে জুলাই সনদে স্বাক্ষর করেছে। যে কোনো মূল্যে এটি বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আজকের দিনটি গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আবার স্বাধীনতা ফিরে এসেছে।

রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিগত একদলীয় সরকার জোর করে ক্ষমতা দখল করে দেশে গণতন্ত্রের ধারাকে ব্যাহত করেছে। এখন সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে এসে সেই গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা হয়েছে। এর পেছনে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..