সর্বশেষ :
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি হিসেবে শেষ ভোট, মির্জা ফখরুলকে করতালি দিয়ে অভিনন্দন ভোট দিয়ে বিরোধী দলের এমপিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় মির্জা ফখরুলের যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে: সিইসি রাষ্ট্রপতি নির্বাচনে কেন ভোট দিতে পারবেন না কর্নেল অলি ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী মফিজুলের মরদেহ বেপরোয়া বাইক ও হাইড্রোলিক হর্নের তাণ্ডব : স্তব্ধ জনজীবন, বাড়ছে দুর্ঘটনা মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করলো অ্যাস্টন ভিলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ১৪:০২:১৭ |

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে ঘিরে দল ছাড়ার গুঞ্জন যখন তুঙ্গে, তখন নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করে নিল অ্যাস্টন ভিলা। জাপানের গোলরক্ষক জিওন সুজুকি এবং ইতালির লেফট-ব্যাক মাত্তেও রুজ্জেরিকে পাকাপাকিভাবে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাবটি।

বুধবার দুই খেলোয়াড়ের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। পার্মার হয়ে দুই মৌসুমে ৫৯ ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে ভিলায় এসেছেন ২৩ বছর বয়সী সুজুকি।

জাপানের জাতীয় দলের হয়েও ইতোমধ্যে ২২টি ম্যাচ খেলেছেন এই গোলরক্ষক। এবারের বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়া জাপানের চার ম্যাচেই গোলবারের নিচে ছিলেন তিনি। মার্তিনেস শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলায় থেকে গেলে নতুন মৌসুমে মূল একাদশের গোলরক্ষকের জায়গা ধরে রাখতে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সুজুকিকে।

অন্যদিকে রুজ্জেরি গত মৌসুমে আতলেতিকো মাদ্রিদের হয়ে লা লিগায় খেলেছেন ২৬টি ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগেও দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ইউরোপের ক্লাব প্রতিযোগিতাটিতে ১৫ ম্যাচ খেলে আতলেতিকোকে সেমিফাইনালে তুলতে অবদান রাখেন এই ইতালিয়ান ডিফেন্ডার।

অ্যাস্টন ভিলায় যোগ দিয়ে এবার ইংলিশ ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন রুজ্জেরি। দুই নতুন খেলোয়াড়কে দলে যুক্ত করে আসন্ন মৌসুমের জন্য নিজেদের প্রস্তুতিও জোরদার করল ভিলা।

আগামী রবিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করবে অ্যাস্টন ভিলা। সেই ম্যাচেই নতুন দুই মুখের একজন বা দুজনকে মাঠে দেখা যায় কি না, সেটিই এখন দেখার বিষয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..