সর্বশেষ :
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল কার্তিক আরিয়ানের হাঁটুতে অস্ত্রোপচার, কী হয়েছে অভিনেতার দাবানলে পুড়ছে পর্তুগাল, আগুন নেভাতে কাজ করছে ২০০০ দমকলকর্মী ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে বিপদে পড়বে উপসাগরীয় দেশগুলো? ডারউইনের চেয়ে ১০ ডিগ্রি কম তাপমাত্রা, ম্যাকাইয়ে কন্ডিশনের পরীক্ষায় বাংলাদেশ পাইলটদের ক্যানসারের ঝুঁকি বেশি: গবেষণা ‘গোল্ডেন আওয়ার’ কাজে লাগাতে মহাসড়কে নামছে ৬০ অত্যাধুনিক অ্যাম্বুলেন্স যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া কেন কাটছাঁট হলো? হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য একটি বড় সম্পদ : তথ্যমন্ত্রী ‘টাকার বিনিময়ে সোনাক্ষীর বিরুদ্ধে ট্রোল’, অভিযোগ বাবা শত্রুঘ্ন সিনহার

কলকাতায় হোটেলে আগুনে নিহত বাংলাদেশিদের পরিচয় প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৯, | ১৪:১৮:০২ |
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে মৃত ৯ জনের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত, আকরাম আলী, আহামেদ বাবু ও সন্দীপ পাসওয়ান। 

মৃতদের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশু। তারা হলো আড়াই বছর বয়সী শিশু শর্ণশিষ দত্ত ও সাড়ে তিন বছরের আহামেদ বাবু। 

শর্ণশিষ দত্তের বাবা সাংবাদিক দেবাশিস দত্ত (৩৯), মা ২৭ বছর বয়সী আফসানা শিম্মিন এবং নানা আকরাম আলী মারা গেছেন। দেবাশিস দত্তের বাড়ি কুষ্টিয়া মডেল থানার মোহিনী মিল এলাকার আরুয়াপাড়ায়।  তার বাবার নাম দিলীপ কুমার দত্ত।  আকরাম আলীর বাড়ি কুষ্টিয়া হেড পোস্ট অফিস এলাকার মনহুম বদরুদ্দোজা রোডে।  

১৯ বছর বয়সী সন্দীপ পাসওয়ান ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা। অন্য পাঁচজনের বাড়ি বাংলাদেশে। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও একজন শিশু রয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে কলকাতার অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকা নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে এই আগুন লাগে।

নিহত আহামেদ বাবুর বাড়ি ঢাকার সাভারের আমিনবাজারের বেগুনবাড়িতে। তার বাবার নাম আদম আলী। 

অপর তিনজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুনের সময় ওই হোটেলে ২৫ জন বাংলাদেশি ছিলেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..