আজ টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০২, | ১০:৫০:৪৩ |

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রবিবার (২ আগস্ট) গোপালগঞ্জের বেশকিছু এলাকায় টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। 

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র।

এই এলাকাগুলো হলো- বটতলা, গো হাটা রোড, শিক্ষক পল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাদমারী, ব্যাংক পাড়া, হীরা বাড়ি, মোহাম্মদ পাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ি, ইসলামবাগ, মান্দারতলা ও আশ্রম রোড এলাকা।

ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় এ বিষয়ে মাইকিং করা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..