সিরাজগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৮, | ২১:৫৯:১২ |

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের নিচে চাপা পড়ে সবুর মিয়া নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সলিমাবাদ গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গার নাইমুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ভোররাত পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে আমবোঝাই একটি পিকআপ মহাসড়কের নাইমুড়ি পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা আম ব্যবসায়ী সবুর মিয়া ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..