সর্বশেষ :
প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা ইভির দিকে ঝুঁকছে ভারত, তবে বড় বাধা চার্জিং অবকাঠামো যুদ্ধের পর প্রথম রিপোর্ট: ইরানের মজুদ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ ইরানকে তিন দিক থেকে ঘেরাও, আজারবাইজানে গোপন ঘাঁটির তথ্য ফাঁস চীনের এজেন্ট হয়ে আমেরিকায় ছদ্মনামে সাংবাদিকতা, অতঃপর… বাড়িতে চলছিল শেষকৃত্য, অতঃপর ‘অলৌকিক’ প্রত্যাবর্তন এভারেস্টে নিখোঁজ শেরপার! বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই বাসচাপায় আড়াই বছরের শিশুর মৃত্যু, দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ ফুটবল বিশ্বকাপে প্রযুক্তির নতুন অধ্যায়, নিরাপত্তায় রোবট কুকুর আগামী ৫০ বছরে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে ১৫ দেশ

লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৫, | ২২:৩৫:৪৫ |
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ার পর আর্নে স্লটকে সম্প্রতি বরখাস্ত করে লিভারপুল। তার জায়গায় ক্লাবটির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্প্যানিশ কোচ আন্দোনি ইরাওলা।

বৃহস্পতিবার (৫ জুন) আনুষ্ঠানিকভাবে নতুন কোচ হিসেবে আন্দোনি ইরাওলার নাম ঘোষণা করে লিভারপুল।

আর্নে স্লটের জায়গায় লিভারপুলের প্রথম পছন্দ হিসেবে ইরাওলার নামই উঠে এসেছিল। ৪৩ বছর বয়সী এই স্প্যানিশ কোচের চুক্তির মেয়াদ কত দিনের, সে বিষয়ে লিভারপুল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।



ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি- দুই বছরের চুক্তিতে অ্যানফিল্ডের ক্লাবটিতে যোগ দিয়েছেন তিনি। মৌসুম শেষে বোর্নমাউথ কোচের পদ ছেড়ে অ্যানফিল্ডের ক্লাবটির দায়িত্ব নিলেন ইরাওলা।

উল্লেখ্য, ২০২৩ সালে রায়ো ভায়েকানো থেকে বোর্নমাউথে যোগ দেন ইরাওলা। এর আগে, মিরান্দেস এবং সাইপ্রাসের ক্লাব এইকে লার্নাকার কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..