✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-০৪, | ২২:১৬:২৬ |আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অটোমোবাইল সার্ভিসে দেশের শীর্ষ
প্রতিষ্ঠান মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের ১৭ বছরে পদার্পন উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকালে
প্রতিষ্ঠান প্রাঙ্গনে কেক কাটার মধ্য দিয়ে ১৭ বছরে পদার্পন অনুষ্ঠানের উদ্বোধন করা
হয়। এছাড়া দিনভর নানা আয়োজনে ব্যস্ত ছিল ওয়ার্কশপ প্রাঙ্গন।
মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেড দেশের অটোমোবাইল সার্ভিসের একটি 'বিশ্বস্ত নাম'। গ্রাহকের আস্থা অর্জন এবং ধরে রাখার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু
করা প্রতিষ্ঠানটি মাত্র ১৬ বছরে দেশের শীর্ষ ব্র্যান্ডে পৌঁছে গেছে।
প্রতিষ্ঠানের ১৭ বছরে যাত্রা শুরুর দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, কর্পোরেট পার্টনার, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের চেয়ারম্যান জাহিদ করিম চৌধুরী। স্মৃতিচারণমূলক বক্তব্য দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাছউদ করিম চৌধুরী। বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ইছমাইল করিম চৌধুরী। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং গ্রাহক, কর্মী ও ব্যবসায়িক অংশীদারদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স
লিমিটেড এবং স্কয়ার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএসবিসি ব্যাংকের সিইও মাহবুবুর রহমান, একমি গ্রুপের
পরিচালক তানভীর সিংহা,
বেলাজিও গ্রুপের
ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ মাইনুল বারী। আরও উপস্থিত ছিলেন ফার অয়েল অ্যান্ড গ্যাস-এর চেয়ারম্যান লেফ.জেনারেল আতাউল এইচ এস হাসান ও হাসান এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
আরএম সামিউল হাসানসহ মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।
মাল্টিব্র্যান্ড
ওয়ার্কশপ লিমিটেডের ১৭ বছরে পদার্পন
উপলক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জাহিদ করিম চৌধুরী বলেন,
সাফল্য কোনো গন্তব্য নয়,
এটি একটি চলমান যাত্রা। এই
বিশ্বাসকে ধারণ করে মাল্টিব্র্যান্ড
ওয়ার্কশপ লিমিটেড পার করেছে গৌরবের
১৬ বছর। আস্থা, নিষ্ঠা
ও সেবার এই পথচলায় পাশে
থাকার জন্য সকল গ্রাহক,
অংশীদার ও শুভানুধ্যায়ীদের জানাই
আন্তরিক কৃতজ্ঞতা।
প্রতিষ্ঠানটির
ব্যবস্থাপনা পরিচালক ইছমাইল করিম চৌধুরী বলেন,
সাফল্যের পেছনে থাকে মানুষ। আর
আমাদের সাফল্যের পেছনে রয়েছেন আমাদের গ্রাহক, সহকর্মী, অংশীদার ও শুভানুধ্যায়ীরা। আমি
তাদের প্রতি
গভীর কৃতজ্ঞতা জানাই। তাদের আস্থাই আমাদের এগিয়ে চলার শক্তি।
উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল বাৎসরিক ওমরাহ ডিক্লারেশন। প্রতি বছর পূর্তিতে লটারির মাধ্যমে প্রতিষ্ঠানের খরচে একজন ওমরাহ করার সুযোগ পান। এবার সেই সুযোগ পেলেন প্রতিষ্ঠানের ড্রাইভার সাইফুল ইসলাম ।
উল্লেখ্য, ২০১০ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। শুরু থেকেই উন্নত প্রযুক্তি, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক মানের সেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সেবা ও সর্বোচ্চ মান দিয়ে প্রতিষ্ঠানটি এই ১৭ বছর সাফল্যের গল্প লিখেছে। এই সাফল্যের পিছনে রয়েছে প্রতিষ্ঠানটির কর্মীদের অক্লান্ত পরিশ্রম, সততা এবং প্রতিদিনের সম্মিলিত প্রচেষ্টা।
বর্তমানে প্রতিষ্ঠানটি গাড়ির মেইনটেন্যান্স, রিপেয়ার, ডেন্টিং-পেইন্টিং, বডি ওয়ার্ক, স্পেয়ার পার্টস সাপোর্ট এবং ডিজিটাল ভেহিকেল ট্র্যাকিংসহ বিভিন্ন আধুনিক সেবা প্রদান করছে।