অতি গোপনে হবে ইরানের প্রস্তুতি ম্যাচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৪, | ১৫:২৭:৪৬ |
ইরান জাতীয় ফুটবল দল আসন্ন বিশ্বকাপের আগে তাদের শেষ প্রস্তুতি ম্যাচটি কোনো দর্শক ও গণমাধ্যমের উপস্থিতি ছাড়াই খেলবে। আগামীকাল তুরস্কের আনতালিয়ায় মালির বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইরানি ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, কোচের কৌশল ও পরিকল্পনা গোপন রাখতেই ম্যাচটি বন্ধ দরজায় আয়োজন করা হচ্ছে।

ম্যাচ শেষে দলটি শনিবার বিশ্বকাপের মূল ক্যাম্পের উদ্দেশ্যে মেক্সিকোর টিজুয়ানায় রওনা দেবে। আগের পরিকল্পনায় বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় থাকার কথা থাকলেও তা পরিবর্তন করে টিজুয়ানাকে নির্ধারণ করা হয়েছে।

ফেডারেশনের মতে, মালির বিপক্ষে এই প্রীতি ম্যাচটি দলের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান দল তুরস্কের আনতালিয়ায় দুই দফা ক্যাম্প করেছে এবং এখন পর্যন্ত তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। এর মধ্যে নাইজেরিয়ার বিপক্ষে হারলেও কোস্টারিকা ও গাম্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে তারা।

গ্রুপ পর্বে ইরান তাদের ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। সেখানে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে দুটি ম্যাচ এবং মিশরের বিপক্ষে সিয়াটলে শেষ ম্যাচ খেলবে দলটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..