মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেড ১৭তম বছরে পদার্পন করেছে আজ বৃহস্পতিবার। গত ১৬ বছরে দেশের অটোমোবাইল সার্ভিসে অভাবনীয় আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। এত অল্প দিনে দেশের শীর্ষ অটোমোবাইল ওয়ার্কশপে পরিণত হওয়ায় গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
২০১০ সালে যাত্রা শুরু করে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ। শুরু থেকেই উন্নত প্রযুক্তি, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক মানের সেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে এগিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল গ্রাহকদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকা।
সেবা ও সর্বোচ্চ মান দিয়ে প্রতিষ্ঠানটি গত ১৬ বছর সাফল্যের গল্প লিখেছে। এই সাফল্যের নেপথ্যে রয়েছে প্রতিষ্ঠানটির কর্মীদের অক্লান্ত পরিশ্রম, সততা এবং প্রতিদিনের সম্মিলিত প্রচেষ্টা।
বর্তমানে প্রতিষ্ঠানটি গাড়ির মেইনটেন্যান্স, রিপেয়ার, ডেন্টিং-পেইন্টিং, বডি ওয়ার্ক, স্পেয়ার পার্টস সাপোর্ট এবং ডিজিটাল ভেহিকেল ট্র্যাকিংসহ বিভিন্ন আধুনিক সেবা প্রদান করছে।
মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের ১৭ বছরে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জাহিদ করিম চৌধুরী বলেন, সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি চলমান যাত্রা। এই বিশ্বাসকে ধারণ করে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেড পার করেছে গৌরবের ১৬ বছর। আস্থা, নিষ্ঠা ও সেবার এই পথচলায় পাশে থাকার জন্য সকল গ্রাহক, অংশীদার ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইছমাইল করিম চৌধুরী বলেন, সাফল্যের পেছনে থাকে মানুষ। আর আমাদের সাফল্যের পেছনে রয়েছেন আমাদের গ্রাহক, সহকর্মী, অংশীদার ও শুভানুধ্যায়ীরা। আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। তাদের আস্থাই আমাদের এগিয়ে চলার শক্তি।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাছউদ করিম চৌধুরী বলেন, একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার মানুষের মধ্যে নিহিত। আমাদের কর্মী, গ্রাহক ও অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় আজ সতেরো বছরের গৌরবময় মাইলফলকে পৌঁছেছে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেড। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
এ জাতীয় আরো খবর..