সর্বশেষ :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত, বেশিরভাগই বিদেশি ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে পৌঁছেই নেইমারের ফিটনেস নিয়ে কী বললেন আনচেলত্তি? চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড সাদিও মানেকে নিয়ে ‘ডার্ক হর্স’ সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা দুই নায়িকার মাঝে শাহিদ, প্রকাশ্যে ‘ককটেল ২’-এর ঝলক কী কারণে থালাপতিকে প্রশংসায় ভাসালেন রাম চরণ? ‘সবাই হাসিমুখে বের হচ্ছে, এটাই সবচেয়ে বড় পাওয়া’ চলচ্চিত্রের প্রদর্শনী স্থগিত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী চমক

যুক্তরাষ্ট্রে পৌঁছেই নেইমারের ফিটনেস নিয়ে কী বললেন আনচেলত্তি?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৩, | ১৪:০৯:৪৬ |
আর মাত্র ৯দিন পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ব্রাজিল ফুটবল দল। আর বিমান থেকে নেমেই দলের সেরা তারকা নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি।

মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে নিউজার্সিতে পৌঁছেছে ব্রাজিল দল। এ সময় নেইমারের মেডিকেল রিপোর্ট নিয়ে আনচেলত্তি বলেন, ‘সে ভালো উন্নতি করছে, ভালো আছে, আমাদের কোনো তাড়া নেই।’
এছাড়াও বিশ্বকাপে ব্রাজিলের প্রস্তুতি ও প্রত্যাশা নিয়ে কথা বলেছেন তিনি। 

আনচেলত্তির ভাষ্য, আমরা খুব ভালো করেই জানি যে পুরো দেশের সমর্থন আমাদের সাথে রয়েছে, এটি আমাদের ওপর যেমন এক ধরণের দায়িত্ব চাপিয়ে দেয়, তেমনি আমাদের অনুপ্রেরণাও আরও বাড়িয়ে দেয়।
এবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পড়েছে সি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..