সর্বশেষ :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত, বেশিরভাগই বিদেশি ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে পৌঁছেই নেইমারের ফিটনেস নিয়ে কী বললেন আনচেলত্তি? চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড সাদিও মানেকে নিয়ে ‘ডার্ক হর্স’ সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা দুই নায়িকার মাঝে শাহিদ, প্রকাশ্যে ‘ককটেল ২’-এর ঝলক কী কারণে থালাপতিকে প্রশংসায় ভাসালেন রাম চরণ? ‘সবাই হাসিমুখে বের হচ্ছে, এটাই সবচেয়ে বড় পাওয়া’ চলচ্চিত্রের প্রদর্শনী স্থগিত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী চমক

সাফ চ্যাম্পিয়নশিপ : মুখোমুখি বাংলাদেশ-নেপাল, পরিসংখ্যান কী বলছে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৩, | ১৩:৩৩:১৫ |

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের মিশন বাংলাদেশ নারী জাতীয় দলের। দুই ম্যাচ জিতলেই ইতিহাসটা লেখা হয়ে যাবে। সংশয় জেগেছে মেয়েদের সেমিফাইনাল হার্ডল পার হওয়া নিয়ে। ২০২২ ও ২০২৪ আগেরই দুই আসরে বাংলাদেশ ও নেপাল ফাইনালে মুখোমুখি হয়েছিল। এবার তার ব্যতিক্রম ঘটেছে। দুই দেশের মেয়েরা আজ বুধবার সেমিফাইনালে লড়বে। 

বাংলাদেশ ও নেপালের সামনে টানা তিনবার অর্থাৎ ফাইনাল খেলার হাতছানি। আগের দুই আসরে নেপালের মাটিতেই নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার না সেই নেপালের কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়ে যায় কি না সেটাই শঙ্কা। বাংলাদেশের মেয়েরা দুরন্ত ফুটবল খেলে যেখানে টানা দুবার শিরোপা জিতল। সেখানে এবার সেমিফাইনালে এত ভয় কেন? ২২ ও ২৪-এর সঙ্গে পার্থক্য রয়েছে বলেই যত দুশ্চিন্তা। 

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে এ দুই পরাশক্তির মাঠের লড়াইয়ের ইতিহাস বেশ দীর্ঘ ও রোমাঞ্চকর। সাফে গত সাতটি আসরের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, দুই দল এ পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে। নেপালের জয় তিন ম্যাচে, বাংলাদেশ পেয়েছে দুই ম্যাচে জয়। নেপালের গোল ৯টি, বাংলাদেশের গোল ৫টি।

২০১০ সালে বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত প্রথম সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে প্রথমবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেপাল। প্রথম দেখায় বাংলাদেশ ৩-০ গোলে নেপালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এরপর ২০১২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সাফের দ্বিতীয় আসরে দুই দলের দেখা হয়নি। ২০১৪ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফের তৃতীয় আসরে আবারও সেমিফাইনালে মুখোমুখি হয় এই দুই দল। সেবারও বাংলাদেশ নেপালের কাছে হেরে যায়। তবে ম্যাচে লড়াই হয়েছিল তুমুল এবং বাংলাদেশের মেয়েদের হারের ব্যবধান ছিল ১-০। সেটিও ৫৬ মিনিটে সাজানা রানার পেনাল্টি গোলে।

২০১৬ সালে ভারতে চতুর্থ সাফে দল দুটির দেখা না হলেও ২০১৯ সালে নেপালের কাঠমান্ডুতে পঞ্চম আসরে গ্রুপ পর্বে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। সেই ম্যাচে স্বাগতিক নেপালের কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ দল। তবে ২০২২ সালের ষষ্ঠ আসর থেকে গল্পটা পুরোপুরি বদলে যায়। কাঠমান্ডুতে সেই টুর্নামেন্টের ঐতিহাসিক ফাইনালে নেপালকে ৩-১ গোলে স্তব্ধ করে দিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ।

২০২৪ সালে সর্বশেষ আসরেও চিত্রনাট্য বদলায়নি। আবারও কাঠামান্ডুতে খেলা, ফাইনালে মুখোমুখি দুই দল এবং নেপালকে ২-১ গোলে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখে বাংলাদেশ দল। দুটি আসরের ফাইনালে দেখা হলেও, দীর্ঘ ১২ বছর পর আজ আবারও টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও নেপাল। জয় পেলে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্যে বাংলাদেশ টিকিট কাটবে ফাইনালের। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..