সর্বশেষ :
খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্বকাপের ১০ দিন আগে মেক্সিকোতে শিক্ষকদের বিক্ষোভে টিয়ারগ্যাস নিক্ষেপ বিশ্বকাপ যাত্রার আগে যে ভিডিওবার্তা পেয়ে কেঁদে ফেললেন ব্রাজিল কোচ তাইওয়ানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট বিশ্বকাপের আগে বার্সা ছাড়ছেন স্প্যানিশ তারকা যুদ্ধে ইরানি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ, স্যাটেলাইট চিত্রে মিলল চাঞ্চল্যকর তথ্য পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন ফরাসি তারকা সালিবা সৌদির মরুভূমিতে নতুন আশা, শতবছর পর জন্ম নিল বিলুপ্তপ্রায় বুনো গাধা

বিশ্বকাপের ১০ দিন আগে মেক্সিকোতে শিক্ষকদের বিক্ষোভে টিয়ারগ্যাস নিক্ষেপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০২, | ১৮:৫২:১৪ |

মেক্সিকো সিটিতে বিশ্বকাপ শুরুর মাত্র ১০ দিন আগে বিক্ষোভকারী শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। যেখানে পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করেছে।

শিক্ষকরা বেতন বৃদ্ধি, উন্নত সুবিধা এবং পেনশন আইন সংস্কারের দাবি জানিয়ে বিক্ষোভ করছিলেন। তারা রাজধানীর কেন্দ্রীয় জোকালো স্কয়ারে প্রবেশের সময় সেখানে স্থাপন করা ধাতব ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই এলাকাটি সরকারি ভবন ও বিশ্বকাপ দর্শকদের জন্য স্থাপিত বড় স্ক্রিনের কাছেই অবস্থিত।

সংঘর্ষের সময় পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শিক্ষক সংগঠনের এক নেতা ফিলিবের্তো ফ্রাউস্তো বলেন, এই ইভেন্ট (বিশ্বকাপ আয়োজন) স্থগিত হওয়া উচিত, কারণ তাদের দাবি ‘একটি বিনোদনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

বিক্ষোভের আয়োজন করে শিক্ষক ইউনিয়নের একটি ভিন্নমতাবলম্বী অংশ। সরকার দাবি পূরণ না করলে বিশ্বকাপ চলাকালেও লাখো শিক্ষক রাজধানীতে জড়ো করার হুমকি দিয়েছে তারা।

সংঘর্ষে অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে, যার মধ্যে একজনের চোখে গুরুতর আঘাত লাগে। একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, একজন আহত বিক্ষোভকারীকে মাথায় রক্তাক্ত অবস্থায় সরিয়ে নেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা পুলিশের দিকে আতশবাজি ছোড়ে। কিছু মুখোশধারী ব্যক্তি ধাতব ব্যারিকেডে আঘাত করে এবং অন্যরা একটি টো ট্রাক ও সরকারি ভবনের জানালা ভেঙে ফেলে।

এর আগেও ২০২৫ সালে একই গোষ্ঠী মেক্সিকো সিটিতে বড় ধরনের বিক্ষোভ ও অবরোধ করেছিল, যার মধ্যে বিমানবন্দরের প্রবেশপথ বন্ধ করে দেওয়ার ঘটনাও ছিল।

সূত্র: রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..