সর্বশেষ :
দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিলকে ফাঁদে ফেলতে পিএসজির যে কৌশল ধার করেছিল মরক্কো বছরজুড়ে পালিত হবে নজরুল বর্ষ: সংস্কৃতিমন্ত্রী ফার্মগেট কেলেঙ্কারি: অভিশংসন তদন্ত ঠেকাতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার তিনি, থাকেন ৪০০ বর্গফুটের বাড়িতে আজ ট্রাম্পের জন্মদিন শিক্ষা ব্যয় তলানিতে, দারিদ্র্যে নতুন রেকর্ড পাকিস্তানের ‘ভাগ্যিস আমরা আরও বেশি গোল খাইনি’ বললেন ব্রাজিল ডিফেন্ডার শহীদ আবু সাঈদ হত্যা মামলা: ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ভিসা জটিলতায় বিপাকে ইরান, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ প্রতিনিধিদলের ১১ জনের প্রবেশ নিষিদ্ধ

বিশ্বকাপ যাত্রার আগে যে ভিডিওবার্তা পেয়ে কেঁদে ফেললেন ব্রাজিল কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০২, | ১৮:৪৮:৩৫ |

আগামী ১১ জুন (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ‍শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এবারের মঞ্চে ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়ে শিগগিরই যুক্তরাষ্ট্রে পা রাখবে লাতিন আমেরিদার দেশ ব্রাজিল। সেই বড় অভিযানের আগে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হলেন দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দোমিঙ্গাঁও’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ইতালিয়ান এই কোচ। অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে কথা বলেন তিনি। তবে সাক্ষাৎকারের একপর্যায়ে তাকে চমকে দেন অনুষ্ঠানের উপস্থাপক।

আগে ধারণ করা আনচেলত্তির নাতি-নাতনিদের কয়েকটি ভিডিও বার্তা প্রচার করা হয় অনুষ্ঠানে। প্রিয় দাদুর জন্য তাদের শুভকামনা ও ভালোবাসার কথা শুনে আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিল কোচ।

এক নাতি বলেছে, “দাদু, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আশা করি তুমি বিশ্বকাপ জিতবে। আশা করি আমরা ফ্রান্স ও স্পেনকেও হারাব।”

আরেকজনের বার্তা ছিল, “বিশ্বকাপে শুভকামনা, দাদু। আমরা তোমাকে ভালোবাসি।”

সবচেয়ে ছোট সদস্যের বার্তাটি ছিল আরও আবেগময়। সে বলেছে, “দাদু, আমি তোমাকে অনেক ভালোবাসি। মাঠে যাও এবং বিশ্বকাপ জিতে নিয়ে আসো!”

নাতি-নাতনিদের এসব কথা শুনে দৃশ্যত আবেগাপ্লুত হয়ে পড়েন আনচেলত্তি। তার চোখে জল চলে আসে এবং কিছুক্ষণ তিনি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন।

দীর্ঘ কোচিং ক্যারিয়ারে ইউরোপের প্রায় সব বড় শিরোপা জিতেছেন আনচেলত্তি। তবে বিশ্বকাপ এখনও তার অধরা সাফল্য। এবার ব্রাজিলের দায়িত্ব নিয়ে সেই স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছেন তিনি।

পরিবারের এমন অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পাওয়ার পর আনচেলত্তির প্রতি ব্রাজিল সমর্থকদের প্রত্যাশাও আরও বেড়ে গেছে। এখন দেখার বিষয়, নাতি-নাতনিদের স্বপ্ন পূরণ করে সেলেসাওকে বিশ্বকাপের শিরোপা এনে দিতে পারেন কি না অভিজ্ঞ এই কোচ। সূত্র: ট্রিবিউনা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..