সর্বশেষ :
খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্বকাপের ১০ দিন আগে মেক্সিকোতে শিক্ষকদের বিক্ষোভে টিয়ারগ্যাস নিক্ষেপ বিশ্বকাপ যাত্রার আগে যে ভিডিওবার্তা পেয়ে কেঁদে ফেললেন ব্রাজিল কোচ তাইওয়ানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট বিশ্বকাপের আগে বার্সা ছাড়ছেন স্প্যানিশ তারকা যুদ্ধে ইরানি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ, স্যাটেলাইট চিত্রে মিলল চাঞ্চল্যকর তথ্য পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন ফরাসি তারকা সালিবা সৌদির মরুভূমিতে নতুন আশা, শতবছর পর জন্ম নিল বিলুপ্তপ্রায় বুনো গাধা

আমার অপেক্ষাটা সার্থক : মিম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০২, | ১৮:৩৮:২৯ |

দুই বছরের বিরতির পর এবারের ঈদুল আজহায় নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘মালিক’-এ তাঁর বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। সিনেমাটি মুক্তির পর দর্শকদের ইতিবাচক সাড়া ও দীর্ঘ বিরতি নিয়ে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি।

মিম বলেন, ‘দুই বছরের এই বিরতি আমার কাছে অনেক দীর্ঘ সময় মনে হয়েছে। এই সময়ে দর্শকরা বারবার জানতে চেয়েছেন, নতুন সিনেমা কবে আসবে। আমিও তাদের জন্য কাজ করতে চেয়েছি, কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। তাই এবার ঈদে ‘মালিক’ নিয়ে ফিরতে পেরে খুব ভালো লাগছে। দর্শকদের ভালোবাসা ও আগ্রহ দেখে মনে হচ্ছে অপেক্ষাটা সার্থক হয়েছে।’

দীর্ঘদিন নতুন সিনেমায় দেখা না যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, কাজের প্রস্তাবের অভাব ছিল না। তবে গল্প, চরিত্র ও পুরো প্রজেক্ট বিবেচনা করেই তিনি সিদ্ধান্ত নেন। তাঁর ভাষায়, ‘শুধু পর্দায় উপস্থিত থাকার জন্য কাজ করা উচিত নয়; এমন কিছু করা উচিত, যা দর্শকের মনে থাকে।’

‘মালিক’ সিনেমায় কাজ করার বিষয়ে মিম জানান, এটি ঈদকে সামনে রেখে পরিকল্পিত একটি বড় প্রজেক্ট ছিল। গল্প এবং অ্যাকশনধর্মী উপস্থাপনাও তাঁর কাছে আলাদা লেগেছে। পাশাপাশি আরিফিন শুভর উপস্থিতিও তাঁকে আগ্রহী করেছে।

সিনেমায় মিম অভিনয় করেছেন ‘মায়া’ চরিত্রে। চরিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, ‘দর্শক আমাকে এখানে দুই রূপে দেখতে পাবেন। একদিকে সে খুব চঞ্চল ও প্রাণবন্ত, অন্যদিকে তার আরেকটি ভিন্ন দিকও রয়েছে। চরিত্রটির বিভিন্ন স্তর আছে, যা অভিনয়ের সুযোগ তৈরি করেছে।’

চরিত্রটিকে মূল্যায়ন করতে গিয়ে মিম বলেন, ‘আমি তো দশে দশই দেব। তবে স্বীকৃতি দিতে হবে দর্শকদের। চরিত্রটি যদি দর্শকদের ভালো লাগে, তাহলেই আমার কাছে বড় প্রাপ্তি।’

বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে আশাবাদী মিম। তিনি মনে করেন, দর্শক এখন হলে গিয়ে বাংলা সিনেমা দেখছেন, নতুন গল্প গ্রহণ করছেন এবং ভালো কনটেন্টকে সমর্থন দিচ্ছেন, যা চলচ্চিত্র শিল্পের জন্য ইতিবাচক সংকেত।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মিম জানান, তিনি সব সময় ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে চান। সংখ্যার চেয়ে মানসম্পন্ন কাজকেই বেশি গুরুত্ব দেন তিনি।

সবশেষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিম বলেন, দীর্ঘ বিরতির পরও তারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এটা আমার জন্য বড় প্রাপ্তি। আশা করি সবাই পরিবার নিয়ে ‘মালিক’ উপভোগ করবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..