সর্বশেষ :
খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্বকাপের ১০ দিন আগে মেক্সিকোতে শিক্ষকদের বিক্ষোভে টিয়ারগ্যাস নিক্ষেপ বিশ্বকাপ যাত্রার আগে যে ভিডিওবার্তা পেয়ে কেঁদে ফেললেন ব্রাজিল কোচ তাইওয়ানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট বিশ্বকাপের আগে বার্সা ছাড়ছেন স্প্যানিশ তারকা যুদ্ধে ইরানি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ, স্যাটেলাইট চিত্রে মিলল চাঞ্চল্যকর তথ্য পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন ফরাসি তারকা সালিবা সৌদির মরুভূমিতে নতুন আশা, শতবছর পর জন্ম নিল বিলুপ্তপ্রায় বুনো গাধা

‘রইদ’ নিয়ে মুগ্ধতা প্রকাশ করলেন পিয়া জান্নাতুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০২, | ১৮:২৬:০২ |

ঈদে মুক্তি পাওয়া ‘রইদ’ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সিনেমাটির গল্প, অভিনয় ও নির্মাণশৈলীর দিকগুলো নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন। 

মঙ্গলবার নিজের ফেসবুকে দেওয়া পিয়া জান্নাতুলের লেখাটি হুবহু তুলে ধরা হলো :  

আমি কোনো চলচ্চিত্র সমালোচক নই। তবে ভালো সিনেমা দেখার জন্য মানুষকে উৎসাহিত করা উচিত বলেই ‘রইদ’ নিয়ে বলতে ইচ্ছে হলো। 

একজন মানসিকভাবে অসুস্থ মানুষের জীবন এমনিতেই কঠিন। আর যদি সে একজন নারী হয়, দরিদ্র পরিবারের হয়, তার পাশে দাঁড়ানোর মতো কোনো পরিবারও না থাকে, তাহলে তার জীবনের সংগ্রাম কতটা নির্মম হতে পারে, সেটা ‘রইদ’ খুব সুন্দরভাবে দেখিয়েছে।

সিনেমাটি আমাকে বারবার ভাবিয়েছে, আমাদের সমাজে সবচেয়ে অসহায় মানুষগুলো কত সহজে অবহেলিত হয়ে যায়। নাজিফা তুষি তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। ইমরানও খুব শক্তিশালী অভিনয় করেছেন, যা গল্পটাকে আরও বাস্তব করে তুলেছে।
আর মেজবাউর রহমান সুমনের পরিচালনা নিয়ে আলাদা করে বলতেই হয়। কোনো বাড়াবাড়ি নয়, কোনো অপ্রয়োজনীয় নাটকীয়তা নয়, খুব সরল কিন্তু গভীরভাবে তিনি গল্পটা বলেছেন।

সবচেয়ে বেশি যেটা আমাকে ছুঁয়েছে, তাহলো এই মানুষগুলো জানে যে এই নিষ্ঠুর, স্বার্থপর পৃথিবীতে তাদের পাশে আসলে কেউ নেই। তাই শত কষ্ট, অভিমান, ভুল বোঝাবুঝি আর জীবনের কঠিন বাস্তবতার পরও তারা বারবার একে অপরের
 কাছেই ফিরে আসে। কারণ শেষ পর্যন্ত তারা জানে, তাদের আসলে একে অপর ছাড়া আর কেউ নেই।

আমার ব্যক্তিগত মতামত, ‘রইদ’ শুধু একটি ভালো সিনেমাই নয়, এটি এমন একটি চলচ্চিত্র যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্য স্বীকৃতি পাওয়ার মতো। এমন গল্প, এমন অভিনয় এবং এমন নির্মাণ বারবার আসে না।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..