সর্বশেষ :
দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিলকে ফাঁদে ফেলতে পিএসজির যে কৌশল ধার করেছিল মরক্কো বছরজুড়ে পালিত হবে নজরুল বর্ষ: সংস্কৃতিমন্ত্রী ফার্মগেট কেলেঙ্কারি: অভিশংসন তদন্ত ঠেকাতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার তিনি, থাকেন ৪০০ বর্গফুটের বাড়িতে আজ ট্রাম্পের জন্মদিন শিক্ষা ব্যয় তলানিতে, দারিদ্র্যে নতুন রেকর্ড পাকিস্তানের ‘ভাগ্যিস আমরা আরও বেশি গোল খাইনি’ বললেন ব্রাজিল ডিফেন্ডার শহীদ আবু সাঈদ হত্যা মামলা: ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ভিসা জটিলতায় বিপাকে ইরান, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ প্রতিনিধিদলের ১১ জনের প্রবেশ নিষিদ্ধ

‘টয় স্টোরি ৫’-এর গান দিয়ে আবারও কান্ট্রি মিউজিকে সুইফট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০২, | ১৩:৪৭:১৫ |
জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘টয় স্টোরি ৫’-এর জন্য একটি মৌলিক গান গেয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট। সোমবার (১ জুন) বিশ্বজুড়ে তুমুল হাইপ ও কাউন্টডাউন শেষে সুইফট নিজেই এই সুখবরটি ভক্তদের জানিয়েছেন।

‘আই নিউ ইট, আই নিউ ইউ’ শিরোনামের এই বিশেষ গানটি  শুক্রবার (৫ জুন) মুক্তি পেতে যাচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিন পর এই সুপারস্টার তার ক্যারিয়ারের শুরুর দিকের চেনা রূপ অর্থাৎ কান্ট্রি মিউজিকে ফিরে আসছেন বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি।

নতুন এই গানটি টেইলর সুইফট ও তার দীর্ঘদিনের সহযোগী জ্যাক অ্যান্টনফ যৌথভাবে লিখেছেন ও প্রযোজনা করেছেন। সিনেমাটিতে কাউগার্ল চরিত্র ‘জেসি’-র চলমান যাত্রা থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি করা হয়েছে।



সুইফট তার ভক্তদের উদ্দেশ্যে এক বার্তায় জানান, পাঁচ বছর বয়সে প্রথম টয় স্টোরি দেখার পর থেকেই এই চরিত্রগুলোর জন্য গান লেখার স্বপ্ন ছিল তার।

সিনেমার পরিচালক অ্যান্ড্রু স্ট্যানটন এক বিবৃতিতে বলেন, গানটি প্রথমবার শোনার পরেই মনে হয়েছে এটি যেন চিরকাল এই সিনেমার সাথেই যুক্ত ছিল। গানটি ইতিমধ্যে সুইফটের অফিশিয়াল ওয়েবস্টোরে সিডি সিঙ্গেল হিসেবে অগ্রিম বুকিং শুরু হয়েছে, যেখানে মূল গানের পাশাপাশি অ্যাকুস্টিক ও পিয়ানো সংস্করণও থাকবে। পিক্সার ও ডিজনির বহুল প্রতীক্ষিত অ্যানিমেশন সিনেমা ‘টয় স্টোরি ৫’ আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..