সর্বশেষ :
উড়ন্ত আমেরিকাকে মাটিতে নামাল ইরান, স্যাটেলাইটে মিলল ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রমাণ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম কারখানায় বিস্ফোরণ, নিহত ৫ লেবাননে যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও চুক্তি নয়: ইরান বিয়ের কয়েক ঘণ্টা পরই হেলিকপ্টার দুর্ঘটনায় তরুণ পাইলটের মৃত্যু ট্রাম্পের একের পর এক ভুল সিদ্ধান্তে নতুন নতুন সংকটের সৃষ্টি: বিশ্লেষক বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, যা বললেন তাসনিম জারা স্ত্রীর ভয় উপেক্ষা করে ‘সিরিয়াল কিসার’ হয়েছিলেন ইমরান হাশমি কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১১০ জন ভালুকায় যুবকের মরদেহ উদ্ধার

ভারতে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব পেল জি এন্টারটেইনমেন্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০১, | ১৭:৪৯:৩৬ |

ভারতের বহুজাতিক মিডিয়া ও বিনোদন কোম্পানি জি এন্টারটেইনমেন্ট আসন্ন বিশ্বকাপে খেলা সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে। সোমবার (১ জুন)  জি এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ২০২৬ ফিফা বিশ্বকাপ এবং ২০৩৪ সাল পর্যন্ত আরও ৩৮টি ফিফা ইভেন্ট সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে।

এর মধ্যে দিয়ে বিশ্বের অন্যতম শেষ অবিক্রিত প্রধান বাজারগুলোর একটিতে টুর্নামেন্টটির প্রাপ্যতা নিয়ে কয়েকমাস ধরে চলা অচলাবস্থার অবসান ঘটল। তবে আর্থিক শর্তাবলী প্রকাশ করেনি তারা।

এর আগে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে চুক্তির মূল্য ৩০ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে রয়েছে বলে জানানো হয়। এতে ভারতজুড়ে স্বল্পমূল্যে খেলার দেখার সুযোগ পাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা প্রাথমিকভাবে ২০২৬ এবং ২০৩০ বিশ্বকাপের জন্য ভারতের প্যাকেজটির জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার চেয়েছিল, পরে তাদের চাওয়া দাম কমিয়ে ৬০ মিলিয়ন ডলারে নামিয়ে আনে।

এর আগে গত ১৫ মে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি) আনুষ্ঠানিকভাবে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপ চক্রের জন্য ফিফার সঙ্গে বহুবর্ষী চুক্তি করে। এর মধ্যে ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপের একচেটিয়া সম্প্রচারস্বত্ব তারা পেয়েছে ৬০ মিলিয়ন ডলারে। যদিও চীনা বাজারে দুই বিশ্বকাপ মিলিয়ে ৩০০ মিলিয়ন ডলার চেয়েছিল ফিফা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..