সর্বশেষ :
উড়ন্ত আমেরিকাকে মাটিতে নামাল ইরান, স্যাটেলাইটে মিলল ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রমাণ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম কারখানায় বিস্ফোরণ, নিহত ৫ লেবাননে যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও চুক্তি নয়: ইরান বিয়ের কয়েক ঘণ্টা পরই হেলিকপ্টার দুর্ঘটনায় তরুণ পাইলটের মৃত্যু ট্রাম্পের একের পর এক ভুল সিদ্ধান্তে নতুন নতুন সংকটের সৃষ্টি: বিশ্লেষক বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, যা বললেন তাসনিম জারা স্ত্রীর ভয় উপেক্ষা করে ‘সিরিয়াল কিসার’ হয়েছিলেন ইমরান হাশমি কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১১০ জন ভালুকায় যুবকের মরদেহ উদ্ধার

বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে কানসাসে পৌঁছেছে মেসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০১, | ১৭:২৬:১৩ |
আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে একটি ব্যক্তিগত ফ্লাইটে লিওনেল মেসি ও রদ্রিগো দে পল যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছেছেন। শিরোপা ধরে রাখার মিশনে অংশ নিতে বর্তমান চ্যাম্পিয়ানরা বেস ক্যাম্প স্থাপন করেছে এই শহরে।

মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদন অনুযায়ী, মেসি এবং দে পল হলেন কানসাস সিটিতে পৌঁছানো সর্বশেষ দুই খেলোয়াড়। বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা জাতীয় দল কানসাস সিটিতে অবস্থান করছে। গত রবিবার সকালে দলের বাকি খেলোয়াড় পৌঁছানোর পর, ইন্টার মিয়ামির এই দুই খেলোয়াড়ই সর্বশেষ এসে পৌঁছেছেন।

আর্জেন্টিনা দল কানসাস সিটির ‘বার্কলি রিভারফ্রন্টে’ অবস্থান করছেন।

কানসাস সিটির অত্যাধুনিক ‘কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে’ মূল ট্রেনিং ও অনুশীলন করবেন আলবিসেলেস্তেরা।

মূল বিশ্বকাপ মিশন শুরু করার আগে আর্জেন্টিনা দল মার্কিন মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..