সর্বশেষ :
ভারতের কাছে ৩–০ গোলে হার, রানার্সআপ হয়ে সেমিফাইনালে বাংলাদেশ মানি লন্ডারিং মামলায় জ্যাকুলিনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ হজ শেষে আবেগঘন বার্তা দুরেফিশানের তেলুগু ইন্ডাস্ট্রি নিয়ে কী মত জাহ্নবীর? প্রথম সিনেমাই মুক্তি পেতে লেগেছে ৩৫ বছর, তবু থামেননি মোহনলাল পরিবারের সঙ্গে জেমসের ঈদ উদযাপন, ছবি প্রকাশ করলেন প্রাক্তন স্ত্রী রূপকথা নয় সত্যি, ৭৮ তলা গভীর গুহা থেকে মায়ের টানে অলৌকিক ফেরা নিজেদের ‘বিশাল অস্ত্রাগার’ দেখে না চীন, বেইজিংকে ধুয়ে দিল টোকিও ডিআর কঙ্গোতে ইবোলার বিস্তার গভীরভাবে উদ্বেগজনক: এমএসএফ পাকিস্তানকে বিচ্ছিন্ন করার মোদির কৌশল কীভাবে উল্টো ফল দিল

ভারতের কাছে ৩–০ গোলে হার, রানার্সআপ হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩১, | ২৩:৪৯:৩৬ |

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩–০ গোলে জয় পেয়েছে স্বাগতিক ভারত।

রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ভারতের হয়ে গোল করেন পিয়ারি, লিন্ডা ও মালাভিকা।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে লড়াই। তবে প্রথমার্ধের ৩৫ মিনিটে গোল করে এগিয়ে যায় ভারত। এরপর সমতায় ফেরার কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ফলে ১–০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলা ছিল অনেকটাই এলোমেলো। নিজেদের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি রক্ষণেও বারবার ভুল করেছে দলটি। সেই সুযোগে আরও দুটি গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় ভারত। শেষ পর্যন্ত ৩–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

এই হারের ফলে গ্রুপ ‘বি’ থেকে রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্যদিকে গ্রুপসেরা হয়েছে ভারত।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের অন্যতম শক্তিশালী দল নেপাল সাফের গত সাত আসরের মধ্যে ছয়বারই ফাইনাল খেলেছে। এবারও দলটি শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে।

ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..