সর্বশেষ :

ভিসা জটিলতায় মেক্সিকো যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩১, | ২১:৪৬:৩৮ |

ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বিশ্বকাপের উদ্দেশ্যে মেক্সিকোতে রওনা হতে পারেনি দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সহ-আয়োজক মেক্সিকোর বিপক্ষে খেলার মাত্র ১১ দিন আগে দলের কিছু ফুটবলার ও কর্মকর্তার ভিসা না পাওয়ায় এমনটা যাত্রা বিলম্ব হয়েছে।

রবিবার (৩১ মে) দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলটি মেক্সিকোর পাচুকা শহরে তাদের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্দেশ্যে একটি চার্টার ফ্লাইটে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশনের(সাফ) কাগজপত্র ঠিক করার চেষ্টা করায় তা স্থগিত করা হয়।

জাতীয় সম্প্রচারকারী সংস্থা এসএবিসি জানিয়েছে, একটি ‘প্রশাসনিক ভুলের’ কারণে কিছু ফুটবলারকে ভিসা দেওয়া হয়নি। এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এদিকে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেনজি এ ঘটনার ব্যাখ্যা চেয়েছেন। তিনি এক্সে দেওয়া পোস্টে বলেন, সাফা-এর এই ভ্রমণ ও ভিসা সংক্রান্ত জটিলতায় ফুটবলার এবং কোচিং স্টাফদের জন্য লজ্জাজনক এবং চরম অন্যায্য। তিনি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছেম কিছু ফুটবলার ও কর্মকর্তার ‘ভিসা সংক্রান্ত জটিলতার’ কারণে দলটি পরিকল্পনা অনুযায়ী সকালে রওনা করতে পারেনি। দলটি যাতে যত দ্রুত সম্ভব মেক্সিকো সিটিতে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতে সাফা দিনরাত কাজ করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা গ্রুপ ‘এ’-তে ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে। এরপর ১৮ জুন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে চেক প্রজাতন্ত্র এবং ২৪ জুন মেক্সিকোতে মন্টেরিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মুখোমুখি হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..