দল ঘোষণার আগেই ছিটকে গেলেন স্কটল্যান্ডের মিডফিল্ডার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩১, | ২১:৪১:০৫ |

নাপোলির তারকা মিডফিল্ডার বিলি গিলমোর কুরাকাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় স্কটল্যান্ডের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন। তার বদলি হিসেবে টাইলার ফ্লেচারকে দলে ডাকা হয়েছে। সোমবার (১ জুন) দল ঘোষণা করবে কোচ স্টিভ ক্লার্ক।

বিলি গিলমোর স্কটল্যান্ডের বিশ্বকাপ পরিকল্পনার অন্যতম সদস্য ছিলেন। তবে দলে ঘোষণার আগে তাকে স্টিভ ক্লার্ক বড় ধরনর ধাক্কা খেলেন।

১৯ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফুটবলার ফ্লেচার স্কটল্যান্ডের সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় ড্যারেন ফ্লেচারের ছেলে এবং জ্যাক ফ্লেচারের যমজ ভাই। বিশ্বকাপের অনুশীলনে এই তরুণ ফুটবলার সবাইকে মুগ্ধ করেছেন এবং তাকে বিকল্প ফুটবলার হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

গিলমোরকে হারানোর বিষয়ে ক্লার্ক তার হতাশা প্রকাশ করলেও, ফ্লেচারের সম্ভাবনা এবং অল্প সময়ের নোটিশে দায়িত্ব নিতে প্রস্তুত থাকার প্রশংসা করেছেন। তিনি বলেন, আমার দলে কনর ব্যারন, অ্যান্ডি আরভিং, লেনন মিলার আছে এবং তরুণ টাইলার কতটা ভালো তা তো আপনারা নিজেরাই দেখছেন। 

তিনি আরও বলেন, আমি যে তিনজনের কথা উল্লেখ করেছি, তারা স্ট্যান্ডবাই হিসেবে আছে। টাইলার চলতি সপ্তাহে আমাদের সঙ্গে যোগ দিয়েছে। এই সপ্তাহে ভালোভাবে অনুশীলন করেছে, তাই সে অন্য তিনজনের চেয়ে কিছুটা বেশি প্রস্তুত। কিন্তু আমাকে স্টাফদের সঙ্গে একটি বড় আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে যে এরপর কী করা সবচেয়ে ভালো হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..