✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-৩১, | ২১:১৫:২১ |বিশ্বকাপের আর দুই সপ্তাহও সময় নেই। এই আসরের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেবে লিওনেল স্ক্যালোনির দল। আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবেন মেসিরা। ম্যাচটি বাংলাদেশ সময় ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে।
এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপের দল আইসল্যান্ড। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১০ জুন সকাল ৬টায়।
বিশ্বকাপ চলাকালে ফুটবলারদের ক্লান্তি দূর করা, রিকভারি এবং কৌশলগত আলোচনার জন্য কানসাস সিটিকে নিজেদের প্রধান বেস ক্যাম্প বা হেডকোয়ার্টার হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনা দল। টুর্নামেন্ট চলাকালীন ম্যাচগুলোর মধ্যবর্তী সময়ে অনুশীলনের জন্য স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার ব্যবহার করবেন মেসিরা।
আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।