বিশ্বকাপ শেষ সুইডিশ ডিফেন্ডারের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩১, | ১২:৫৪:৩২ |

পেশীতে চোট পাওয়ায় সুইডেনের ডিফেন্ডার এমিল হোম বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে হারমান ইয়োহানসনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি এরই মধ্যে স্টকহোমে দলের বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন।

দেশটির ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে জাতীয় দলের অধিনায়ক গ্রাহাম পটার বলেন, এটা অবশ্যই আমাদের এবং এমিলের জন্য দুঃখজনক। কারণ এই পর্যায়ে তাকে আমাদের ছেড়ে যেতে হচ্ছে। আমরা তার জন্য সমবেদনা জানাই এবং তার দ্রুত আরোগ্য কামনা করি।

১ জুন নরওয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ এবং ৪ জুন সোলনায় গ্রিসের বিপক্ষে হোম ম্যাচের আগে গ্রাহাম পটার ফরাসি ক্লাব স্ট্রাসবার্গ থেকে সেবাস্তিয়ান নানাসিকে দলে ডেকেছেন। সেবাস্তিয়ান নানাসি পুরুষদের জাতীয় দলের হয়ে নয়টি ম্যাচ খেলেছেন এবং বিশ্বকাপ স্কোয়াডের জন্য তিনি রিজার্ভ হিসেবে থাকবেন।

অন্যদিকে ভিক্টর গিওকেরেস আর্সেনালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষে দলের সঙ্গে যোগ দেবেন। ফলে নরওয়ে ও গ্রিসের বিপক্ষে ম্যাচগুলোর জন্য তিনি খেলতে পারবেন না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..