ভিক্টোরিয়া ক্রিকেট দলের প্রধানের পদ ছাড়লেন ডেভিড হাসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৯, | ১৮:৪৮:৪৯ |

চার বছর দায়িত্ব পালন শেষে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড হাসি ভিক্টোরিয়ার পুরুষ ক্রিকেটের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি ক্রিকেট ভিক্টোরিয়ার(সিভি) বৈশ্বিক খেলোয়াড় ও কোচিং উন্নয়ন বিষয়ক একটি নতুন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

হাসি ভিক্টোরিয়ার হয়ে ৮৭টি শেফিল্ড শিল্ড ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনটি শিল্ড শিরোপা জয় এবং ২১ বার নিজ রাজ্যের অধিনায়কত্ব করেছেন।

এই ব্যাটসম্যান ২০২২ সালের আগস্টে পুরুষদের ক্রিকেট কার্যক্রম তত্ত্বাবধান এবং ক্রিকেট নির্বাচনে জড়িত থাকার জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি বিগ ব্যাশ লিগ(বিবিএল)-এ মেলবোর্ন স্টারসের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে এসেছিলেন।

হাসির মেয়াদে ভিক্টোরিয়া ২০২২-২৩ এবং ২০২৫-২৬ সালে দুটি শিল্ড ফাইনাল এবং ২০২৪-২৫ সালে একটি ওয়ান-কাপ ফাইনাল খেলেছিল, যদিও তারা কোনো শিরোপা জিততে পারেনি। তিনি এমন একটি চুক্তি তালিকা তৈরির তত্ত্বাবধান করেছেন, যা ভিক্টোরিয়ার স্থানীয় খেলোয়াড়দের বিকাশের ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছে।

সিভি-র ক্রিকেট পারফরম্যান্সের জেনারেল ম্যানেজার গ্রাহাম মানু রাজ্য প্রোগ্রামে হাসির অবদানের প্রশংসা করেছেন। তিনি বলেন, সংস্থা এবং বৃহত্তর ভিক্টোরিয়ান ক্রিকেট সম্প্রদায়ের ওপর ডেভিডের প্রভাব অপরিসীম। খেলার প্রতি তার আবেগ, শ্রেষ্ঠত্বের প্রতি অঙ্গীকার দলের হাই-পারফরম্যান্স প্রোগ্রামের ভিত্তি মজবুত করতে সাহায্য করেছেন। তিনি ভিক্টোরিয়ান ক্রিকেটে একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন।

পাঁচ মৌসুমে তৃতীয়বারের মতো শিল্ড ফাইনালে খেলার পর ভিক্টোরিয়া কোচ ক্রিস রজার্সকে আরও দুই মৌসুমের জন্য পুনরায় চুক্তিবদ্ধ করার পর এই খবরটি আসে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..