জাপানে গত এপ্রিলে মূল্যস্ফীতি কমেছে প্রত্যাশার চেয়েও বেশি। সরকারি তথ্য অনুযায়ী, তাজা খাবার বাদে অন্যান্য পণ্যের ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি মার্চের ১ দশমিক ৮ শতাংশ থেকে কমে এপ্রিলে ১ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকদের ধারণা ছিল, এ হার ১ দশমিক ৭ শতাংশ হতে পারে। হাইস্কুলের টিউশন ফিতে সরকারি ভর্তুকি বৃদ্ধি ও চালসহ কিছু খাদ্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে জাপান সরকার।
এছাড়া আগের মাসে শুরু হওয়া সরকারের জরুরি ভর্তুকি কর্মসূচির কারণে এপ্রিলে জ্বালানি তেলের দামও কমেছে।
খবর জাপান টুডে
এ জাতীয় আরো খবর..