পরিবেশবান্ধব পোশাক ব্র্যান্ড এভারলেন কিনছে শিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৯, | ১২:২৩:৩৩ |
সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব ও টেকসই পোশাক তৈরির প্রতিশ্রুতি দিয়ে ফ্যাশন জগতে পরিচিতি পায় মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এভারলেন।

কোম্পানিটি কিনে নেয়ার ঘোষণা দিয়েছে ফাস্ট-ফ্যাশন বা দ্রুত পরিবর্তনশীল ফ্যাশন জগতের অন্যতম বড় নাম শিন। সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এভারলেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলফ্রেড চ্যাংয়ের একটি চিঠি পায়। সেখানে তিনি কর্মীদের কাছে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। খবর দ্য গার্ডিয়ান।

এভারলেন চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করেনি এবং চীনের শিনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ২০১১ সালে মাইকেল প্রিজম্যান ও জেসি ফারমার মিলে প্রতিষ্ঠা করেন এভারলেন। তাদের লক্ষ্য ছিল সস্তায় পরিবেশবান্ধব পোশাক তৈরি করা। ২০১৭ সালে প্রথম শোরুম খোলে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানটি। তবে সাম্প্রতিক বছরগুলোয় কর্মীদের সঙ্গে আচরণের বিষয়টি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়।

বাজার গবেষণা প্রতিষ্ঠান গ্লোবালডেটা রিটেইলের ব্যবস্থাপনা পরিচালক নিল স্যান্ডার্স জানান, এভারলেন বর্তমানে বেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কোম্পানির বিক্রি কমে গেছে এবং ঋণের বোঝা বেড়েছে।

স্যান্ডার্সের মতে, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি ও বাণিজ্য বিধিনিষেধের কারণে সস্তা কাপড়ের আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ফাস্ট ফ্যাশন শিল্পে প্রবৃদ্ধি কঠিন হয়ে পড়ায় শিন এখন এভারলেনের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..