ইবোলা সতর্কতায় যুক্তরাষ্ট্রের প্রোটোকল মানবে ডিআর কঙ্গো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৮, | ২৩:২১:৪১ |

ইবোলা প্রাদুর্ভাবের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য প্রোটোকল মেনে বিশ্বকাপে অংশ নেবে ডিআর কঙ্গো। সিদ্ধান্ত পরিবর্তন করে দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া সব স্বাস্থ্যবিধি পুরোপুরি অনুসরণ করা হবে।

নিয়ম অনুযায়ী, কঙ্গো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে যেকোনো ব্যক্তিকে ২১ দিনের আইসোলেশনে থাকতে হবে। তবে আগে এক কর্মকর্তা জানিয়েছিলেন, এসব বিধিনিষেধ সত্ত্বেও তারা পরিকল্পনা অনুযায়ীই প্রস্তুতি চালিয়ে যাবেন। এতে দলটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। ইবোলার নতুন ধরন ‘বুন্দিবুগিও’ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করলেও এখনো বৈশ্বিক মহামারি ঘোষণা করা হয়নি। এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ২৪৬ জনের।

ডিআর কঙ্গো কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই সপ্তাহে ফিফার সঙ্গে আলোচনা করেছে। দলটি নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের প্রোটোকল অনুযায়ী সকল খেলোয়াড় ও স্টাফ নিয়ম মেনে চলবে।

যেসব খেলোয়াড় বা সদস্য নির্ধারিত শর্ত পূরণ করতে পারবেন না, তাদের জন্য টিকিটের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি ফিফার সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে কঙ্গোর কর্মকর্তারা।

৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো ‘কে’ গ্রুপে রয়েছে। ১৭ জুন হিউস্টনে তারা মুখোমুখি হবে পর্তুগালের, ২৩ জুন গুয়াদালাহারায় খেলবে কলম্বিয়ার বিপক্ষে এবং ২৭ জুন আটলান্টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..