‘রোনালদো না খেললে পর্তুগাল সবচেয়ে ভালো খেলে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৮, | ২৩:০২:৩৬ |
আসন্ন বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ফুটবলের একটি যুগকে সংজ্ঞায়িত করা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

এই টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ইতিহাসের দুই সেরা খেলোয়াড়কে খেলতে দেখার শেষ সুযোগ পাচ্ছেন ভক্ত-সমর্থকরা। বিশ্বকাপ ঘিরে একটা প্রশ্ন প্রাধান্য পাচ্ছে: কতদূর যেতে পারবেন তারা?



আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এই প্রতিযোগিতায় খেলবে। পর্তুগাল এখনও বিশ্বকাপের ট্রফির পেছনে ছুটছে, যার স্বপ্ন রোনালদো যুগে দীর্ঘদিন ধরে দেখে আসছে সমর্থকরা।

আসন্ন বিশ্বকাপে কোন সুপারস্টার ভালো অবস্থানে আছেন, তা নিয়ে মাসের পর মাস বিশ্লেষকরা আলোচনা করেছেন। কিন্তু সাবেক যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক স্ট্রাইকার টেলর টুয়েলম্যানের মতে, উত্তর একদম পরিষ্কার।

নিউ ইংল্যান্ড রেভল্যুশনের সাবেক ফরোয়ার্ড মনে করেন, দেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দল গুছিয়েছে পর্তুগাল। মেজর লিগ সকারের অন্যতম শীর্ষ খেলোয়াড়ের মতে, দল এখন এতটাই সম্পূর্ণ যে আগের টুর্নামেন্টগুলোর মতো রোনালদোর ভূমিকা অপরিহার্য না-ও হতে পারে।

টুয়েলম্যান বললেন, ‘পর্তুগালের জন্য, এবং আমি একটি সাহসী মন্তব্য এখানে করতে চাই। বিশ্বকাপে রোনালদো কখনও এত ভালো দল পায়নি। এটাই তার পাওয়া সেরা দল। আমার মনে হয়, সে যদি না খেলে, তবেই পর্তুগাল সবচেয়ে ভালো খেলে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..