নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোমান ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য তার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন।
দলের মূল আকর্ষণ ও নেদারল্যান্ডসের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেমফিস ডিপাই উরুর চোট কাটিয়ে দলে ফিরেছেন। প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার পর গত ২৪ মে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে করিন্থিয়ান্সের ১-০ গোলের জয়ের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে নামেন। উত্তর আমেরিকার টিকিট পাওয়া ‘অরেঞ্জ’ শিবিরে তার অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই বড় স্বস্তি।
৩২ বছর বয়সী ডিপাইয়ের সঙ্গে আক্রমণভাগে থাকছেন কোডি গাকপো এবং ডনিয়েল মালেনের মতো তারকারা।
উল্লেখ্য, গত জানুয়ারিতে অ্যাস্টন ভিলা থেকে ইতালিয়ান ক্লাব রোমাতে যোগ দেওয়ার পর সিরি-এ লিগে ১৮ ম্যাচে ১৪টি গোল করে দুর্দান্ত ফর্মে আছেন মালেন।
বিশ্বকাপে ডাচ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন দীর্ঘদেহী সেন্ট্রাল-ব্যাক ভার্জিল ভ্যান ডাইক। অন্যদিকে বার্সেলোনা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। তবে কোমানের এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক হলো ভ্যান ডাইকের লিভারপুল সতীর্থ জেরেমি ফ্রিম্পংয়ের বাদ পড়া।
তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডস ১৪ জুন ডালাস স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে জাপানের সঙ্গে। ২০ জুন হিউস্টন স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ সুইডেন। তিউনিসিয়ার সঙ্গে কানসাস সিটি স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলবে ২৫ জুন।
ডিফেন্ডার: নাথান আকে, ডেঞ্জেল ডামফ্রিস, জোরেল হাটো, জুরিয়েন টিম্বার, জান পল ভ্যান হেকে, মিকি ভ্যান ডি ভেন এবং অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক;
মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডি ইয়ং, মার্টেন ডি রুন, রায়ান গ্রাভেনবার্চ, তেউন কুপমেইনার্স, তিজানি রেইন্ডার্স, গুস তিল, কুইন্টেন টিম্বার ও ম্যাটস উইফার;
ফরোয়ার্ড: ব্রায়ান ব্রোবি, মেমফিস ডিপাই, কোডি গাকপো, জাস্টিন ক্লুইভার্ট, নোয়া ল্যাং, ডনিয়েল মালেন, ক্রিসেনসিও সামারভিল ও ওয়াউট ওয়েঘর্স্ট।
এ জাতীয় আরো খবর..