চার জাতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৬, | ১৭:৩৩:৫১ |

আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া চার-জাতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে মালদ্বীপে যাবে বাংলাদেশ। দেশটির স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে আগামী ১ থেকে ১০ জুন পর্যন্ত টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

'ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট' নামে পরিচিতি এবারের আসরে স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান অংশ নেবে। ১ জুন মালে-র ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওই দিন পরবর্তী ম্যাচে স্বাগতিক দল ও আফগানিস্তান মুখোমুখি হবে।

৪ জুন পরবর্তী ম্যাচে পাকিস্তান স্বাগতিক দেশের বিপক্ষে মাঠে নামবে এবং ফ্লাডলাইটের আলোয় বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি হবে। গ্রিন শার্টস ৭ই জুন আফগানিস্তানের বিপক্ষে তাদের লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষ হওয়ার পর শীর্ষ দুটি দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে, যা ১০ই জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..