সাফের দৌড়ে বাংলাদেশের মেয়েরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৬, | ১৩:৫৫:১৭ |

সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সম্পন্ন করেছে বাংলাদেশ। ভারতের গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে স্থানীয় সোমবার অনুশীলনে ব্যস্ত ছিলেন দামাল কন্যারা।

হেড কোচ পিটার বাটলারের নেতৃত্বে এদিন অনুশীলন শুরু হয় ওয়ার্মআপ দিয়ে। এরপর পাসিং ড্রিল ও পজিশন ভিত্তিক অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন ফুটবলাররা।

অনুশীলনের শেষ দিকে ১১ বনাম ১১-তে ভাগ হয়ে প্রায় ৩০ মিনিটের একটি ম্যাচে অংশ নেন ঋতুপর্ণারা। এ সময়ে ম্যাচে সতর্কতা ও বিভিন্ন পরিস্থিতিতে দলের ভারসাম্য ঠিক রাখতে কোচিং স্টাফরা নিবিড়ভাবে কাজ করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..