✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২৫, | ১৮:৪৭:৫৫ |জুনে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক দেশে মেক্সিকো। ইতিহাসের পুনরাবৃত্তি হলে, স্বাগতিক দেশটি গ্রুপ ‘এ’ থেকে সহজেই নকআউট পর্বে উত্তীর্ণ হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে।
এবার মেক্সিকোর সঙ্গে প্রথমবারের মতো ৪৮টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়ার বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। এর আগে ১৯৭০ এবং ১৯৮৬ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের দুইবার কোয়ার্টার-ফাইনালের দেখা পেয়েছিল মেক্সিকো। চলতি বিশ্বকাপে ১১ই জুন এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে।
এরপর প্রথম রাউন্ডের পরবর্তী ম্যাচগুলোতে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে। ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সাতটি বিশ্বকাপে ধারাবাহিকভাবে শেষ ষোলোতে পৌঁছানোর রেকর্ড থাকায়, এবারও দেশটি গ্রুপ ‘এ’ থেকে তাদের যোগ্যতা অর্জন করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
যদিও ২০২২ সালের টুর্নামেন্টটি সেই ধারার ব্যতিক্রম ছিল। কাতারে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে মেক্সিকো প্রথম রাউন্ডেই বিদায় নেয়। তবে সাম্প্রতিক ফলাফলগুলো তাদের ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে।
মেক্সিকোর অভিজ্ঞ কোচ হাভিয়ের আগুইরে ২০০২ এবং ২০১০ বিশ্বকাপে মেক্সিকোকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ২০২৪ সালে তৃতীয়বারের মতো দায়িত্বে ফিরেছেন এবং গত বছরের কনকাকাফ নেশনস লিগ ও কনকাকাফ গোল্ড কাপে 'এল ট্রি'-কে বিজয়ী করেছেন। অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমেনেজ আক্রমণে নির্ভরযোগ্য গোল করার ধার যোগান দেন, অন্যদিকে ১৭ বছর বয়সী মিডফিল্ডার গিলবার্তো মোরাও টুর্নামেন্টের অন্যতম প্রতিভাবান তরুণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে পারেন।
গ্রুপ ‘এ’-তে মেক্সিকোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ সম্ভবত আসবে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে, যারা বাছাইপর্বে অপরাজিত ১৬টি ম্যাচ খেলে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। মেক্সিকোতে অনুষ্ঠিত ১৯৮৬ সালের বিশ্বকাপের বাছাইপর্ব থেকে শুরু করে বিশ্বকাপে নিয়মিত অংশগ্রহণকারী দক্ষিণ কোরিয়া কাতারে শেষ ষোলোতে পৌঁছেছিল এবং আবারও নকআউট পর্বে যাওয়ার ব্যাপারে আশাবাদী।
দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হং মিয়ং-বো ইয়ুর্গেন ২০২৪ সালে দায়িত্ব গ্রহণ করেন। তার দলে ইউরোপভিত্তিক খেলোয়াড়ে পরিপূর্ণ, বিশেষ করে প্যারিস সেন্ট-জার্মেইয়ের লি কাং-ইন এবং বায়ার্ন মিউনিখের কিম মিন-জায়ে।
আক্রমণভাগে টটেনহ্যামের সাবেক ফরোয়ার্ড সন হিউং-মিন গোলের হুমকি হয়ে দাঁড়াবেন, যদিও মেজর লীগ সকারে খেলা এই অভিজ্ঞ খেলোয়াড় ঘরোয়া লিগে বাজে পারফম্যান্স করেছেন। তিনি এই মৌসুমে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে কোনো গোল করতে পারেননি।
চেক প্রজাতন্ত্র এই গ্রুপের একমাত্র ইউরোপীয় দল এবং একটি এলোমেলো বাছাইপর্বের পর তাদের নিজেদের প্রমাণ করার অনেক কিছু আছে। এই বাছাইপর্বে ফ্যারো দ্বীপপুঞ্জের কাছে ২-১ গোলের এক ভয়াবহ পরাজয়ও ছিল, যার ফলে গত অক্টোবরে কোচ ইভান হাসেককে বরখাস্ত করা হয়।
৭৪ বছর বয়সী মিরোস্লাভ কুবেক হাসেকের স্থলাভিষিক্ত হন এবং পরবর্তীতে আয়ারল্যান্ড ও ডেনমার্ককে পরপর দুই ম্যাচে হারিয়ে দলকে প্লে-অফের পথে নিয়ে যান। উভয় ম্যাচই পেনাল্টিতে জেতা হয়েছিল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে মাত্র চতুর্থবারের মতো অংশগ্রহণ করছে এবং ২০১০ সালের টুর্নামেন্ট আয়োজনের পর এটিই তাদের প্রথম।
বাফানা বাফানা কখনো গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি। তবে ৭৪ বছর বয়সী বেলজিয়ান কোচ হুগো ব্রুসের অধীনে তারা এই লজ্জার রেকর্ড ভেঙে দিতে চান। তার নেতৃত্বে ২০১৭ সালে আফ্রিকা কাপ অফ নেশনস শিরোপা জিতে ক্যামেরুন।