আইপিএলের প্লে-অফে নিশ্চিত, কে কার মুখোমুখি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৫, | ১২:২৪:৪২ |

শেষ হয়েছে আইপিএলের ২০২৬ আসরের লিগ পর্ব। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার পর নিশ্চিত হয়েছে প্লে-অফের চার দল। শেষ দিনের ম্যাচের পর সমীকরণ মিলিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে রাজস্থান রয়্যালস, আর শীর্ষে থেকেই লিগ শেষ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

লিগ পর্ব শেষে বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ—তিন দলই সমান ১৮ পয়েন্ট সংগ্রহ করে। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় টেবিলের এক নম্বরে রয়েছে বেঙ্গালুরু। অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রাজস্থান।

শেষ পর্যন্ত ১৫ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে পাঞ্জাব কিংসকে।

প্লে-অফের সূচিও ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। ২৬ মে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে।

অন্যদিকে, এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচে হেরে যাওয়া দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। আর জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে। সেই ম্যাচের বিজয়ী নিশ্চিত করবে ফাইনালের টিকিট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..