✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২২, | ১১:৩৫:২৪ |তালেবান সরকার ক্ষমতায় আসিন হওয়ার পর থেকেই আফগানিস্তানের নারী ক্রিকেটা যেন থমকে গিয়েছিল। অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতার মধ্যে অনেক ক্রিকেটারই দেশ ছাড়তে বাধ্য হন। দীর্ঘ পাঁচ বছর মাঠের বাইরে কাটানোর পর অবশেষে তাদের জীবনে ফিরছে স্বস্তির বার্তা। নির্বাসনের সেই অধ্যায় পেছনে ফেলে আবারও আন্তর্জাতিক অঙ্গনে মাঠে নামার সুযোগ পাচ্ছেন আফগান নারী ক্রিকেটাররা।
আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে আফগানিস্তান শরণার্থী নারী ক্রিকেট দল। সফরে টি-টোয়েন্টি ম্যাচ খেলার পাশাপাশি অনুশীলনের সুযোগও পাবেন তারা। এ ছাড়া লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও দেখবেন দলটির ক্রিকেটাররা।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, এই সফর শুধু ক্রিকেটীয় নয়, এর ‘উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ক্রীড়াগত গুরুত্ব রয়েছে’।
এই দলে আছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চুক্তিবদ্ধ নারী ক্রিকেটাররা, যারা তালেবানদের দ্বারা ‘খেলাধুলা ও জনজীবন থেকে পরিকল্পিতভাবে বর্জনের’ শিকার হয়ে দেশ ছেড়েছেন।
তাদের বেশির ভাগই বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং স্থানীয় ক্রিকেটে খেলছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ এতদিন পাননি।
সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মেল জোন্স এই উদ্যোগকে সমর্থন দিয়ে বলেন, ‘এই ক্রিকেটাররা অসাধারণ সাহস দেখিয়েছে। সবকিছু হারিয়েও তারা ক্রিকেট ছাড়েনি।’
তিনি আরো বলেন, ‘তারা বিশ্ব ক্রিকেটের অংশ হওয়ার যোগ্য।’
ইসিবির ডেপুটি প্রধান নির্বাহী ক্লেয়ার কনর বলেছেন, ‘ক্রিকেটের দায়িত্ব হচ্ছে অন্তর্ভুক্তি ও সুযোগ নিশ্চিত করা। এই সফর নিয়ে আমরা গর্বিত।