বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আইরিশ পেসার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২১, | ১৩:৫৩:০১ |

আগামী মাসে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন আয়ারল্যান্ডের মিডিয়াম পেসার জেন ম্যাগুয়ার। চলমান নারী সুপার টি-টোয়েন্টি সিরিজে হাঁটুতে চোট পান তিনি।

তার পরবর্তে ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত হয়েছেন ম্যাগুয়ার অফ-স্পিনার এইমি ম্যাগুয়ার। পঞ্চমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আইরিশদের নেতৃত্ব দেবেন গ্যাবি লুইস। ২০২৪ সালে লরা ডেলানির কাছ থেকে অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর, কোনো বড় বৈশ্বিক আসরে এটিই লুইসের প্রথম নেতৃত্বের ভূমিকা।

তবে ইসিবি নারী ওয়ান-ডে কাপে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় পাওয়া চোট থেকে সেরে ওঠার কারণে লুইস ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে খেলবেন না।

লুইসের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক অরলা প্রেন্ডারগাস্ট স্বাগতিকদের নেতৃত্ব দেবেন। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি ২৮শে মে ক্লনটার্ফে শুরু হবে। দল ঘোষণার পরের সংবাদ সম্মেলনে লুইস নিশ্চিত করেছেন, বিশ্বকাপ শুরুর আগেই তিনি দলে নির্বাচনের জন্য প্রস্তুত থাকবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডকে গ্রুপ ২-এ রাখা হয়েছে। যেখানে তাদের সঙ্গে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ রয়েছে। আগামী ১৩ জুন ম্যানচেস্টারে স্কটল্যান্ডের বিপক্ষে তারা প্রথম ম্যাচে মাঠে নামবে।

আয়ারল্যান্ড স্কোয়াড: গ্যাবি লুইস (অধিনায়ক), অরলা প্রেন্ডারগাস্ট (সহ-অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, আলানা ডালজেল, লরা ডেলানি, জর্জিনা ডেম্পসি, অ্যামি হান্টার, আর্লিন কেলি, লুইস লিটল, এইমি ম্যাগুয়ার, লারা ম্যাকব্রাইড, কারা মারে, লিয়া পল, রেবেকা স্টোকেল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..