বিশ্বকাপের জন্য পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৯, | ২১:১০:৪০ |

ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। লক্ষ্য একটাই, শেষবারের মতো বিশ্বকাপ ট্রফি জয় করা। বর্তমানে ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হলেও বিশ্বকাপ শিরোপা এখনো তার ক্যারিয়ারের বড় অপূর্ণতা।

২০০৬ সালে প্রথম বিশ্বকাপে সেমিফাইনাল ছিল তার সর্বোচ্চ সাফল্য। এরপর আর কখনো কোয়ার্টার ফাইনালের গণ্ডি পার হতে পারেননি তিনি।

পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ ২৭ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন। দলে অতিরিক্ত একজন গোলরক্ষকও রাখা হয়েছে। বেশিরভাগ খেলোয়াড়ই ফিট থাকলেও কিছু খেলোয়াড় সামান্য ইনজুরিতে ছিলেন।

রোনালদোর পাশাপাশি এবার দলের প্রধান তারকা হিসেবে ধরা হচ্ছে ব্রুনো ফার্নান্দেসকে। মধ্যমাঠে ভিতিনিয়া ও জোয়াও নেভেস এবং রক্ষণভাগে নুনো মেন্ডেস দলের শক্তি বাড়িয়েছে।

আক্রমণভাগে নজর থাকবে জোয়াও ফেলিক্স এবং রাফায়েল লেওর পারফরম্যান্সে।

পর্তুগালের বিশ্বকাপ দল

গোলকিপার: দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্ডো ভেলো

ডিফেন্ডার: টোমাস আরাউজো, জোয়াও ক্যানসেলো, দিয়োগো ডালোট, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্ডেস, মাতেউস নুনেস, নেলসন সেমেদো, রেনাতো ভেইগা

মিডফিল্ডার: সামু কোস্তা, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও নেভেস, রুবেন নেভেস, বের্নার্দো সিলভা, ভিতিনহা

ফরোয়ার্ড: ফ্রান্সিসকো কনসেইসাও, জোয়াও ফেলিক্স, গনসালো গেদেস, রাফায়েল লেও, পেদ্রো নেতো, গনসালো রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো ও ফ্রান্সিসকো ট্রিনকাও।  

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..