সর্বশেষ :
সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘটতে চলেছে? বিশ্বকাপে কারা হতে পারেন নতুন সুপারস্টার, নজরে ৫ তরুণ বার্সেলোনায় যোগ দেওয়ায় সমর্থকদের কাছে ক্ষমা চাইল গ্রিজম্যান কোরবানির বাজারে আলোচনায় ৪২ মণের ‘কালো পাহাড়’ বিশ্ব গলফে নতুন নায়ক, আলোচনার কেন্দ্রে অ্যারন রাই বক্স অফিস কাঁপাচ্ছে ‘মাইকেল’, তবে কতটা সত্যের কাছাকাছি নঁতের অবনমনে আল্ট্রাসদের তাণ্ডব, ক্ষোভ ঝাড়লেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী শি-পুতিন বৈঠকের একদিন আগে চীনা জাহাজে ভয়াবহ হামলা রাশিয়ার ‘পেদ্দি’-র ট্রেইলারে ঝলক নিয়ে হাজির রাম চরণ

চোটে উড়ন্ত ফর্মে থাকা ফের্মিন, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৮, | ২০:৩২:৫৩ |

ডান পায়ের পাতার হাড়ে ফ্র্যাকচারের কারণে ফের্মিন লোপেসকে অস্ত্রোপচার করাতে হচ্ছে। ফলে আসন্ন বিশ্বকাপে স্পেনের হয়ে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে।

গত রবিবার রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথমার্ধের পরেই ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারকে মাঠ থেকে তুলে নেন কোচ হ্যান্সি ফ্লিক। এরপর পরিবর্তে মাঠে নামেন আলেহান্দ্রো বাল্দে।

সোমবার বার্সেলোনা নিশ্চিত করেছে যে, ফের্মিনের পঞ্চম মেটাটারসাল ফ্র্যাকচারের কারণে অস্ত্রোপচার করা হবে। আর ফের্মিনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এই চোটের কারণে তিনি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন। আগামী ২৫ মে সোমবার বিশ্বকাপের জন্য স্পেনের চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে।

চলতি মৌসি দুবার কুঁচকির চোট পাওয়া সত্ত্বেও বার্সেলোনার লা লিগা জয়ের পেছনে ফের্মিন ছিলেন অন্যতম মূল কারিগর। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে ১৩টি গোল করেছেন তিনি। আর অ্যাসিস্ট করেছেন ১৭টি। এমন উড়ন্ত ফর্মের কারণে তার দিকে নজর পড়েছে বড় বড় ক্লাবগুলোর। তবে, বার্সেলোনাতেই থাকতে চান লা মাসিয়া থেকে উঠে আসা এই ফুটবলার। 

২০২৪ সালে অভিষেকের পর থেকে স্পেনের জাতীয় দলের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন ফের্মিন। এর মধ্যে চলতি বছর তিনটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ এবং গত মার্চে সার্বিয়া ও মিশরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচও রয়েছে। ম্যাচগুলোতে একটি অ্যাসিস্ট করেছিলেন তিনি। বার্সেলোনার হয়ে উড়ন্ত ফর্মে থাকায় অনুমিতভাবেই তাকে বিশ্বকাপ দলে রাখতেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। এরপর ২১ জুন সৌদি আরব এবং ২৭ জুন উরুগুয়ের বিপক্ষে খেলবে তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..