সর্বশেষ :
সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কী ঘটতে চলেছে? বিশ্বকাপে কারা হতে পারেন নতুন সুপারস্টার, নজরে ৫ তরুণ বার্সেলোনায় যোগ দেওয়ায় সমর্থকদের কাছে ক্ষমা চাইল গ্রিজম্যান কোরবানির বাজারে আলোচনায় ৪২ মণের ‘কালো পাহাড়’ বিশ্ব গলফে নতুন নায়ক, আলোচনার কেন্দ্রে অ্যারন রাই বক্স অফিস কাঁপাচ্ছে ‘মাইকেল’, তবে কতটা সত্যের কাছাকাছি নঁতের অবনমনে আল্ট্রাসদের তাণ্ডব, ক্ষোভ ঝাড়লেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী শি-পুতিন বৈঠকের একদিন আগে চীনা জাহাজে ভয়াবহ হামলা রাশিয়ার ‘পেদ্দি’-র ট্রেইলারে ঝলক নিয়ে হাজির রাম চরণ

অবনমনের মুখে ওয়েস্ট হ্যাম, বাড়ছে লন্ডনবাসীর চাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৮, | ২০:২৯:৩৪ |

প্রিমিয়ার লিগ টেবিলের ১৮ নম্বরে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সামনে এখন আর মাত্র একটি ম্যাচ বাকি। অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা ক্লাবটি তাদের ঠিক ওপরে থাকা টটেনহ্যাম হটস্পারের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে। স্পার্সদের হাতে একটি ম্যাচ বাকি থাকায় এবং গোল ব্যবধানেও তারা অনেক এগিয়ে থাকায় ওয়েস্ট হ্যামের চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়ার শঙ্কা ক্রমেই প্রবল হচ্ছে।

মঙ্গলবার চেলসির বিপক্ষে টটেনহ্যাম যদি ড্র-ও করে, তবে ওয়েস্ট হ্যামের অবনমন কার্যত নিশ্চিত হয়ে যাবে।

ওয়েস্ট হ্যামের সম্ভাব্য অবনমন শুধু ক্রীড়াঙ্গনেই নয়, আর্থিকভাবেও প্রভাব ফেলতে পারে লন্ডনে। লন্ডন স্টেডিয়ামের সঙ্গে ক্লাবটির দীর্ঘমেয়াদি চুক্তির কারণে এমন পরিস্থিতিতে গ্রেটার লন্ডন অথরিটির ওপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে।

চুক্তি অনুযায়ী, ক্লাবটি অবনমিত হলে তাদের বার্ষিক ভাড়ার পরিমাণ ৪৪ লাখ পাউন্ড থেকে কমে অর্ধেকে নেমে আসবে। ফলে প্রায় ২৫ লাখ পাউন্ডের ঘাটতি তৈরি হতে পারে, যা শেষ পর্যন্ত বহন করতে হতে পারে লন্ডনের করদাতাদের।

বর্তমানে স্টেডিয়ামের নিরাপত্তা (স্টুয়ার্ডিং) এবং অন্যান্য পরিচালন ব্যয়ের একটি অংশ করদাতাদের অর্থে মেটানো হয়। ভাড়ার এই ঘাটতি সেই বোঝা আরও বাড়িয়ে দিতে পারে।

লন্ডনের মেয়র সাদিক খান এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ওয়েস্ট হ্যাম অবনমিত হলে প্রতি বছর সিটি হল এবং করদাতাদের প্রায় ২৫ লাখ পাউন্ড পর্যন্ত রাজস্ব ক্ষতির মুখে পড়তে হতে পারে।

তিনি আরও মন্তব্য করেন, লন্ডনের যেসব বাসিন্দা টটেনহ্যাম হটস্পারের সমর্থক নন, তাদের উচিত ওয়েস্ট হ্যামের হয়ে সমর্থন জানানো, কারণ ক্লাবটির অবনমন হলে আর্থিক ক্ষতি শেষ পর্যন্ত করদাতাদেরই বহন করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..