সর্বশেষ :

ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৬, | ১৯:৩৫:১৩ |

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা দেন। তার এ যাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পথে পথে হাজারো মানুষের ঢলে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

গাড়িবহর যাওয়ার সময় তারেক রহমানও গাড়ি থেকে হাত নেড়ে অপেক্ষমাণ নেতাকর্মীদের উজ্জীবিত করেন। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়ি বহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশ অতিক্রম করে।

পরে কুমিল্লায় পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়িবহর। সেখানে দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে বিএনপি আয়োজিত পথসভায় যোগ দেন তিনি। 

জনসভা শেষে দুপুর ২টা ৪০ মিনিটে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ফলক উন্মোচন করে ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ফলক উন্মোচনের পরে খালের পাড়ে নেমে নিজের হাতে কোদাল দিয়ে মাটি কাটেন তিনি। পরে খালের পাড়ে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। খোর্দ্দ খাল পুনঃখননের কাজ উদ্বোধন শেষে পাশে তৈরি মঞ্চে উঠে বক্তব্য রাখেন তারেক রহমান।

এরপর প্রধানমন্ত্রী সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্বখাল’ পুনঃখনন কর্মসূচিরও উদ্বোধন করেন। পরে খালপাড়ে একটি নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

এরপর চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত দেখুন ছবিঘরে।

mmm
কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

mmmmচাঁদপুরের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান।

mmmচাঁদপুরে যাওয়ার পথে গাড়ি থেকে হাত নেড়ে অপেক্ষমাণ নেতাকর্মীদের উজ্জীবিত করেন তারেক রহমান।

mmmকুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

mmmmকুমিল্লার বরুড়ায় পথসভায় দুই শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলের তোড়া উপহার দেওয়ার উদ্দেশ্যে দর্শক সারিতে অবস্থান করছিল। শিশুদের হাতে ফুলের তোড়া দেখে প্রধানমন্ত্রী তাদের মঞ্চে ডেকে নেন এবং স্নেহভরে তা গ্রহণ করেন।

mmmচাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ফলক উন্মোচন করে ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

mmmফলক উন্মোচন করে ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের  উদ্বোধনের পর খালের পাড়ে নেমে নিজের হাতে কোদাল দিয়ে মাটি কাটেন তারেক রহমান।

mmmচাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধনের পর সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

nnnচাঁদপুরের সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

mmmm‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর খালপাড়ে একটি নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
nnnচাঁদপুরের সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচি উদ্বোধনের পর সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
nnnnচাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ পাইলটিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..