সর্বশেষ :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের ঈদের আগে একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল সং কাওরু মিতোমাকে ছাড়াই জাপানের বিশ্বকাপ দল ঘোষণা যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই : মুশফিক গালফ জায়ান্টসের প্রধান কোচের দায়িত্বে সাইমন ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের

রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৫, | ২০:১৯:২৫ |
যারা ভৌগোলিক ও সংখ্যাগত কারণে পিছিয়ে, রাষ্ট্রের সব জায়গায় তাদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে সরকারি চাকরিতে কোটা থাকা প্রয়োজন বলে জানিয়েছেন।

এ কোটা ব্যবস্থা মেধার ভিত্তিতে প্রতিযোগিতার সঙ্গে কোনো সংঘাত তৈরি করে না।

আজ শুক্রবার রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু, বৈসুক, সাংগ্রাই, বিষু ও চাংক্রান উপলক্ষে সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত উৎসবোত্তর অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘যারা ভৌগোলিক ও সংখ্যাগত কারণে পিছিয়ে, রাষ্ট্রের সব জায়গায় তাদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে। দেশের প্রতিটি ক্ষুদ্র জাতিসত্তা, ধর্মীয় ও ভাষাগত বৈচিত্র্যকে যারা বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, তারা দেশদ্রোহী।’

এসময়, পার্বত্য চট্টগ্রামেবিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান বলেন, ‘পর্যটন ব্যবস্থা উন্নয়নে কাজ করছে সরকার।’ পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য সরকারের উদ্যোগে আলোচনা শুরু করা কথা বলেন তিনি।

অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন সংশ্লিষ্টরা। পরে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শেষে হয় পুনর্মিলনী অনুষ্ঠান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..