✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-১৫, | ১৮:৩৩:৩৩ |সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের(আইএলটি২০) ফ্র্যাঞ্চাইজ দল গালফ জায়ান্টস অস্ট্রেলিয়ান সাইমন হেলমটকে তাদের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এক মৌসুম দায়িত্বে থাকার পর হেলমট এই পদে জোনাথন ট্রটের স্থলাভিষিক্ত হলেন।
মেলবোর্ন রেনেগেডস গত মাসে ঘোষণা করেছিল, চুক্তির আরও দুই বছর বাকি থাকা সত্ত্বেও হেলমট ‘নতুন সুযোগ অন্বেষণ’ করার জন্য তাদের ডব্লিউবিবিএল প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। সেই নতুন সুযোগটি এখন আইএলটি-২০ হিসেবে নিশ্চিত হয়েছে। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে আইএলটি২০ আসর অনুষ্ঠিত হবে। ফলে এটি ডব্লিউবিবিএল-এর সঙ্গে অনুষ্ঠিত হবে।
অ্যান্ডি ফ্লাওয়ারের নেতৃত্বে গালফ জায়ান্টস ২০২৩ সালে প্রথম আইএলটি-২০ চ্যাম্পিয়ন হয়েছিল। গত মৌসুমে ফ্লাওয়ারের পরিবর্তে ট্রট প্রধান কোচের দায়িত্ব নেন এবং দায়িত্বে থাকা তার একমাত্র মৌসুমে পঞ্চম স্থান অর্জন করে।
হেলমট বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদের সহকারী কোচ হিসেবে ভারতে রয়েছেন এবং আহমেদাবাদে জায়ান্টসের মালিকপক্ষের সঙ্গে দেখা করেছেন। গালফ জায়ান্টসের মালিক গ্রুপের পরিচালক প্রণব আদানির সঙ্গে আমার আলোচনায় শক্তিশালী ক্রীড়া ইকোসিস্টেম গড়ে তোলা, প্রতিভার বিকাশ ঘটানো এবং প্রতিযোগিতামূলক দল তৈরির প্রতি আমাদের দীর্ঘমেয়াদী অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।
আইএলটি২০-এর পঞ্চম আসর ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ এবং দক্ষিণ আফ্রিকার এসএ২০-সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে সময়সূচির সংঘাত এড়ানোর জন্যই এই পরিবর্তন আনা হয়েছে। এ লক্ষ্যে খেলোয়াড়দের নিলাম অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।