ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৫, | ১৬:৫৩:০৮ |
বিভিন্ন দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কয়েকটি দেশে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী, জিলকদ মাসের ২৯তম দিন ১৬ মে এবং ১৭ মে ৩০তম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মাসটি পূর্ণ ৩০ দিনের হয়ে জিলহজ মাস শুরু হতে পারে। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। সে হিসাবে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চাঁদ দেখার পরিস্থিতি অনুকূলে থাকলে দেশটিতে ২৭ মে ঈদ উদযাপন হতে পারে। সংযুক্ত আরব আমিরাত ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে।

ইউরোপ ও যুক্তরাজ্যে ঈদুল আজহা উদযাপন নিয়ে মুসলিম জীবনধারাভিত্তিক প্ল্যাটফরম হাইফেন জানিয়েছে, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ বা ২৮ মে ঈদুল আজহা উদযাপন করা হবে।

বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ উদযাপিত হয়।

সে হিসাবে দেশে ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা বেশি। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ উদযাপনের তারিখ চূড়ান্ত করা হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
 
ঈদুল আজহাকে সামনে রেখে ইতিমধ্যে যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক যানজটমুক্ত রাখা, পশুর হাট স্থাপন, নিরাপত্তাসহ নানা প্রস্তুতি গ্রহণ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..