সুইডেনের বিশ্বকাপ দল ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ২০:৪৫:৩১ |

দুয়ারে কড়া নামছে ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে বৈশ্বিক এই টুর্নামেন্ট ঘরে ফুটবলপ্রেমীদের মাঝে উত্তেজনা শুরু হয়েছে।

প্রথমবারের মতো ৪৮টি দেশের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিতোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ।বৈশ্বিক আসরটিকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতির অংশ হিসেবে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে সুইডেন।

ঘোষিত দলে লিভারপুলের ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক এবং আর্সেনালের স্ট্রাইকার ভিক্টর গিওকেরেস দলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন। অন্যদিকে টটেনহ্যামের ফরোয়ার্ড ডেইয়ান কুলুসেভস্কি দল থেকে বাদ পড়েছেন।

গত গ্রীষ্মে নিউক্যাসল থেকে রেকর্ড পরিমাণ অর্থে দলবদলের পর লিভারপুলে ইসাক চোট-জর্জরিত একটি মৌসুম কাটিয়েছেন। তিনি আটটি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। তিনি এবং গিওকেরেস এই স্কোয়াডে থাকা ১১ জন ব্রিটিশভিত্তিক খেলোয়াড়ের মধ্যে দুজন।

স্টকহোমে এক সংবাদ সম্মেলনে সুইডেনের কোচ গ্রাহাম পটার বলেন, যখন আপনি দীর্ঘমেয়াদী চোটে ভোগেন, তখন ফিরে আসার পথটা কখনোই মসৃণ হয় না। প্রায়শই এক পা এগোতে হয় এবং এক পা পিছিয়ে আসতে হয়। আমাদের চ্যালেঞ্জ হলো অ্যালেক্সকে এই মৌসুমের সেরা মুহূর্তটি এনে দেওয়া এবং তাকে সেরা ফর্মে ফেরানো। যদি সে তা করতে পারে, তবে সে একজন বিশ্বমানের খেলোয়াড় হবে।

২৬ বছর বয়সী কুলুসেভস্কিও ২০২৫ সালের মে মাসে হাঁটুর অস্ত্রোপচারের পর থেকে মাঠের বাইরে রয়েছেন। বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি-কে পটার বলেন, প্রথম ম্যাচের আর সাড়ে চার সপ্তাহ বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে তার পুনর্বাসনের বর্তমান অবস্থা বিবেচনা করলে এটি একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত।

এফসি ডালাসের হারমান ইয়োহানসন, সেল্টা ডি ভিগোর উইলিয়ট সুইডবার্গ এবং বার্সেলোনার উইঙ্গার রুনি বার্ডগিও দলে জায়গা পাননি। ইয়োহানসন একজন রিজার্ভ খেলোয়াড়, যিনি টুর্নামেন্টের আগের প্রস্তুতিমূলক ম্যাচগুলোতে থাকার কথা রয়েছে।

নেশন্স লিগের গ্রুপে শীর্ষস্থান অর্জন করার পর প্লে-অফে ইউক্রেন ও পোল্যান্ডকে হারিয়ে সুইডেন ২০২৬ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। এর আগে বাছাইপর্বে তাদের পারফরম্যান্স ছিল খুবই দুর্বল, যেখানে তারা কোনো জয় ছাড়াই মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করেছিল।

গিওকেরেস সুইডেনের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন। মার্চ মাসে পোল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে জয়সূচক গোল করে তিনি সুইডেনকে ২০১৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে পৌঁছাতে সাহায্য করেন। দলের অন্যান্য উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি (ব্রাইটন) ও লুকাস বার্গভাল (টটেনহ্যাম), অ্যাস্টন ভিলার ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ, সেল্টিকের ফরোয়ার্ড বেঞ্জামিন নাইগ্রেন এবং নিউক্যাসলের উইঙ্গার অ্যান্থনি এলাঙ্গা।

টেক্সাসের ফ্রিসকোতে বিশ্বকাপের মূল শিবিরে যাওয়ার আগে সুইডেন ১ জুন নরওয়েতে এবং ৪ জুন নিজেদের মাঠে গ্রিসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। তারা ১৪ই জুন ‘এফ’-গ্রুপে থাকা তিউনিসিয়ার বিপক্ষে মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে মাঠে নামবে। এরপর ২০শে জুন হিউস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ও ২৫শে জুন টেক্সাসের আর্লিংটনে জাপানের বিপক্ষে খেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে।

সুইডেন বিশ্বকাপ দল:

গোলরক্ষক: ভিক্টর ইয়োহানসন (স্টোক সিটি), ক্রিস্টোফার নর্ডফেল্ড (এআইকে), জ্যাকব উইডেল জেটারস্ট্রম (ডার্বি কাউন্টি)

ডিফেন্ডার: হ্যালমার একডাল (বার্নলি), গ্যাব্রিয়েল গুডমুন্ডসন (লিডস ইউনাইটেড), ইসাক হিয়েন (আটালান্টা), এমিল হোম (জুভেন্টাস), গুস্তাফ লেগারবিয়েলকে (ব্রাগা), ভিক্টর লিন্ডেলফ (অ্যাস্টন ভিলা), এরিক স্মিথ (সেন্ট পাউলি), কার্ল স্টারফেল্ট (সেল্টা ভিগো), এলিয়ট স্ট্রাউড (মিয়ালবি), ড্যানিয়েল সভেনসন (বরুশিয়া ডর্টমুন্ড)

মিডফিল্ডার: তাহা আলি (মালমো), ইয়াসিন আয়ারি (ব্রাইটন), লুকাস বার্গভাল (টটেনহ্যাম), জেসপার কার্লস্ট্রম (উডিনিস), কেন সেমা (পাফোস), মাতিয়াস সভানবার্গ (উলফসবার্গ), বেসফোর্ট জেনেলি (ইউনিয়ন সেন্ট-গিলোইজ)

ফরোয়ার্ডস: আলেকজান্ডার বার্নহার্ডসন (হোলস্টেইন কিয়েল), অ্যান্থনি এলাঙ্গা (নিউক্যাসল ইউনাইটেড), ভিক্টর গয়োকেরেস (আর্সেনাল), আলেকজান্ডার ইসাক (লিভারপুল), গুস্তাফ নিলসন (ক্লাব ব্রুগ), বেঞ্জামিন নাইগ্রেন (সেল্টিক)

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..