বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৩, | ২১:৫৩:৪৪ |

আগামী ১২ জুন মাঠে গড়াচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে শেষ হবে ৫ জুলাই। খেলোয়াড় সুবিধার্থে বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচের সূচিও প্রকাশ করেছে আইসিসি।

এত মূল লড়াইয়ে নামার আগে দলগুলোতে পরখ করে দেখার সুযোগ পাচ্ছে নিগার সুলতানা জ্যোতিরা। এতে ৬ থেকে ১০ জুনের মধ্যে ডার্বি, লফবরো এবং কার্ডিফ জুড়ে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রস্তুতিমূলক ম্যাচের উদ্বোধনী দিনে আটটি দল মাঠে নামবে, যার মধ্যে গত আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাও রয়েছে। টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশগ্রহণকারী নেদারল্যান্ডসও ডার্বিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে।

মূল টুর্নামেন্টের আগে প্রস্তুতিমূলক সূচিতে বেশ কয়েকটি ব্লকবাস্টার ম্যাচও রয়েছে। কার্ডিফে অস্ট্রেলিয়া এবং ভারত অন্যদিকে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ৯ জুন লফবরোতে মুখোমুখি হবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ গ্লোবাল কোয়ালিফায়ারের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের স্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে এই প্রস্তুতি ম্যাচগুলোকে তারা মূল প্রস্তুতি হিসেবে ব্যবহার করবে।

বিশ্বকাপ প্রস্তুতি পর্বের সূচি:

৬ জুন স্থানীয় সময় সকাল ১০টায় ডার্বিতে নেদারল্যান্ডস বনাম স্কটল্যান্ড, বিকাল তিনটায় শ্রীলঙ্কা বনাম পাকিস্তান। অন্যদিকে সকাল ১০ টায় লফবোরোতে দক্ষিণ আফ্রিকা বনাম আয়ারল্যান্ড এবং একই ভেন্যুতে বিকাল তিনটায় বাংলাদেশ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

৮ জুন সকাল ১০ টায় কার্ডিফে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত এবং বিকাল তিনটায় ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ‍মুখোমুখি হবে।এরপরের দিন সকাল ১০টা ডার্বিতে স্কটল্যান্ড বনাম পাকিস্তান, লফবোরোতে আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, তিনটায় একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড এবং ডার্বিতে নেদারল্যান্ডস আর শ্রীলঙ্কা মুখোমুখি হবে। 

১০ জুন সকালে কার্ডিফে ভারত ও ইংল্যান্ড এবং বিকালে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচ খেলবে।

এদিকে টুর্নামেন্ট ঘনিয়ে আসতেই ক্রিকেটপ্রেমীদের মাঝে উত্তেজনা শুরু হয়ে গেছে। বার্মিংহামে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি ১ লাখ ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। আশা করা হচ্ছে টুর্নামেন্টটি শিগগিরই ১ লাখ ৫০ হাজারের গণ্ডি অতিক্রম করবে।

আগামী ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত এবং ২৮ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..