সর্বশেষ :
চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও ‘সাধারণ মানুষের আর্থিক অবস্থা নিয়ে আমি ভাবি না’ পাকিস্তানে দর্জির মেয়ের ইতিহাস, এমবিবিএস-এ ১৭টি স্বর্ণপদক জয় কেন বারবার আরব আমিরাতকে লক্ষ্য করছে ইরান ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট ৯ বছর পর চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান-তাইওয়ান ফ্রান্সে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় চাপে শিক্ষার্থীরা ট্রাম্পকে ব্যঙ্গ করে ইরানি দূতাবাসের বিদ্রূপাত্মক পোস্ট অগ্নিপরীক্ষায় পাশ করলেন বিজয় এবার জ্বালানি পরিবহণে ইরানের সঙ্গে পাকিস্তান-ইরাকের চুক্তি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৩, | ১১:৫৮:৩৪ |
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।

সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী।

নির্বাচনে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ‘নীল প্যানেল’ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

দুই সহ-সভাপতি পদে রয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আলী এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন মো. জিয়াউর রহমান।

সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল। সদস্য পদে রয়েছেন এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়–য়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী।

জামায়াত সমর্থিত ‘সবুজ প্যানেল’ থেকে সভাপতি পদে রয়েছেন আবদুল বাতেন। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী।

সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার এবং কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম প্রার্থী হয়েছেন। সহ-সম্পাদক পদে রয়েছেন মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভূঁইয়া।

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন।

এনসিপি সমর্থিত ‘লাল-সবুজ প্যানেল’ এবার আংশিক প্যানেল ঘোষণা করেছে। এ প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজমল হোসেন বাচ্চু। সহ-সম্পাদক পদে রয়েছেন মোস্তফা আসগর শরীফী।

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলাম।

এছাড়া প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনুছ আলী আকন্দ। সম্পাদক পদে রয়েছেন ফরহাদ উদ্দিন ভূঁইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক ও মোহাম্মদ আশরাফ উজ-জামান খান। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচন পরিচালনার জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..