সর্বশেষ :

কে এই জার্মান মডেল? যার ছবিতে ‘লাইক’ দিয়ে আলোচনায় কোহলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১২, | ২৩:১২:১৩ |

ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতীয় এই তারকা ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জার্মান মডেল লিজলাজের একটি ছবিতে ‘লাইক’ দেওয়াকে কেন্দ্র করে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়।

এ ঘটনার রেশ ধরে ‘ফিল্মিমন্ত্র মিডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে লিজলাজ জানান, ‘কিছু সাংবাদিক আমাকে টাকার অফার পর্যন্ত দিয়েছিলেন, যাতে আমি তার (বিরাট কোহলি) সম্পর্কে খারাপ কথা বলি এবং এমন সব অভিযোগ করি যা তিনি কখনোই করেননি। কিন্তু আমি কেন তা করতে যাব?’

এই জার্মান ইনফ্লুয়েন্সার ও গায়িকা আরও জানান, কোহলি তার প্রিয় ক্রিকেটার। টাকা বা সস্তা প্রচারের জন্য কারো সম্মানহানি করার কোনো ইচ্ছা তার নেই।

কে এই লিজলাজ

লিজলাজ দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। তার মা জার্মান এবং বাবা দক্ষিণ আফ্রিকান। জার্মান ও আফ্রিকান ভাষা ছাড়াও তিনি ডাচ, ফ্রেঞ্চ, রুশ এবং সামান্য স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন। তিনি মনোবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রিধারী এবং একজন সনদপ্রাপ্ত জীবনরক্ষাকারী সাঁতারু। এ ছাড়া ফুড ভ্লগিং, ভ্রমণ এবং গান লেখাতেও তার দারুণ আগ্রহ রয়েছে।

কোহলির সেই ‘লাইক’ কাণ্ডের পর জানা যায়, লিজলাজ আইপিএলে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) একজন একনিষ্ঠ ভক্ত।

গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ছোটবেলায় আমরা কেপটাউনের একটি সৈকতের কাছে থাকতাম। আমি সবসময় আমার স্থানীয় দলকে সমর্থন করতে ভালোবাসি। ভারতের মধ্যে বেঙ্গালুরুকেই আমার সবচেয়ে আপন মনে হয়’।

ভারতে আসার পরই ক্রিকেটের সঙ্গে পরিচয় লিজলাজের। তবে অল্প দিনেই কোহলি তার প্রিয় ক্রিকেটার হয়ে উঠেছেন বলে জানান এই মডেল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..