সৌদিতে আবারও শিরোপার দেখা পেলেন বেনজেমা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৯, | ১৭:৪২:৫১ |

সৌদি আরবে শিরোপা জয়ের ধারা অব্যাহত রেখেছেন ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। স্থানীয় সময় শুক্রবার (৮ মে) তার দল আল হিলাল ফাইনালে আল খুলুদকে ২-১ গোলে হারিয়ে সৌদি কিংস কাপ জিতেছে।

এদিন ম্যাচের শুরুতে গোলরক্ষক ইয়াসিন বুনুকে কাটিয়ে কাছ থেকে গোল করে দলকে এগিয়ে নেয় আর্জেন্টাইন স্ট্রাইকার রামিরো এনরিক। বিরতির ঠিক আগে ৪২তম মিনিটে নাসের আল-দাওসারির গোলে আল হিলাল সমতা ফেরায়, কিন্তু এর কিছুক্ষণ পরেই ফার পোস্টে হার্নান্দেজ গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। রিয়াল মাদ্রিদ থেকে ফ্রি ট্রান্সফারে আসা এই খেলোয়াড় এখন পর্যন্ত দুটি ক্লাবের হয়ে একাধিক শিরোপা জিতেছেন।

এই জয়ের ফলে কোচ সিমোন ইনজাগি ক্লাবের হয়ে তার প্রথম শিরোপা জেতেন। সাবেক ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার জন্য এটি ছিল সৌদি ফুটবলের আরেকটি বড় শিরোপা। যিনি ৩৮ বছর বয়সেও শিরোপা জয় অব্যাহত রেখেছেন। তিনি এই টুর্নামেন্টের গত আসরটিও জিতেছিলেন, যদিও ভিন্ন দলের হয়ে।

২০২৩ সালে রিয়াল মাদ্রিদ থেকে ফ্রি ট্রান্সফারে সৌদি আরবে যোগ দেওয়ার পর বেনজেমা দেশটিতে ২০২৪–২৫ মৌসুমে আল ইত্তিহাদের হয়ে সৌদি প্রো লিগ এবং কিংস কাপ জেতেন।

ইনজাগির দল এখন সৌদি প্রো লিগে মনোযোগ দেবে, যেখানে তারা শীর্ষস্থানীয় দল আল নাসরের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..