✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে: সড়কমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৮, | ২১:২৩:৩৮ |

রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি অডিটরিয়ামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের ‌‘মিলনমেলা যোগাযোগ’ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ সময় আরও বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে আমি যে সাংবাদিকতা দেখি, তাতে বর্তমানে দেশে জরাজীর্ণ ও দায়বদ্ধহীন সাংবাদিকতা চলছে। কিন্তু সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা যদি সাংবাদিকতায় আসতেন, তবে সাংবাদিকতার যে দৈন্যদশা চলছে সেটা থাকত না।

তিনি বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা সীমাহীন না—এটা সত্য। তবে সীমা কতটুকু? কাউকে না কাউকে তো সীমা নির্ধারণ করতে হবে’।

যোগাযোগ উৎসবের শেষাংশে বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..